Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া নির্দেশ: পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দিতে হবে
    Lead

    স্বরাষ্ট্র উপদেষ্টার কড়া নির্দেশ: পুলিশকে বৃহস্পতিবারের মধ্যে কাজে যোগ দিতে হবে

    নিজস্ব প্রতিবেদকBy নিজস্ব প্রতিবেদকAugust 11, 2024No Comments2 Mins Read

    নিজস্ব প্রতিবেদক : পুলিশ সদস্যরা আগামী বৃহস্পতিবারের (১৫ আগস্ট) মধ্যে কাজে যোগ না দিলে তারা চাকরি করতে ইচ্ছুক নন বলে ধরে নেওয়া হবে এমনটা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (১১ আগস্ট) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

    তিনি পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, বৃহস্পতিবারের মধ্যে যদি আপনারা (পুলিশ) ফোর্সে জয়েন না করেন, তাহলে আমরা ধরে নেব আপনারা চাকরি করতে ইচ্ছুক নন। এ বিষয়ে আমি পুলিশের আইজিপি, র্যা বের ডিজি এবং ডিএমপি কমিশনারের সঙ্গে আলোচনা করেছি। এই বৃহস্পতিবারের মধ্যে যে যার স্থানে চলে যাবেন।

    তিনি বলেন, আপনারা (পুলিশ) বৃহস্পতিবার থেকে ডিউটিতে থাকবেন। অহেতুক কারো গায়ে কেউ হাত দেবেন না। আমরা বিচারের প্রক্রিয়াটা করব। আর বিচার বিভাগ বিচার করবে। যারা দোষী হবেন বড় বা ছোট দোষী হলেই তাদের পানিশমেন্ট দেওয়া হবে। ঢালাওভাবে কাউকে দোষারোপ করা যাবে না। আমি জনগণকে বলতে চাই, আপনারা পুলিশের গায়ে হাত তুলবেন না। আপনারা নিজেরাই সাফার করছেন।

    তিনি আরও বলেন, আমি পুলিশের আহতদের দেখে এসেছি। যতটা করা দরকার করব কিন্তু আপনারা বৃহস্পতিবারের মধ্যে জয়েন করেন। এটা প্রথম প্রায়োরিটি। ইসলামী ব্যাংকের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সেখানে দখল করতে গোলাগুলি পর্যন্ত হয়েছে, পুলিশ থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া যেত, যা ঘটেছে তা মোটেই কাম্য নয়।

    এম সাখাওয়াত বলেন, আমি দেখলাম আনসারের একটা অংশ রাস্তা বন্ধ করে রেখেছে। তাদের কিন্তু দাবি-দাওয়া আছে। সবার দাবি- দাওয়া আছে। আমারও দাবি-দাওয়া আছে। আমার দাবি-দাওয়া হচ্ছে আপনারা ফিরে যান কর্মস্থলে। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে যতটুকু করা দরকার ইমিডিয়েটলি করব। এছাড়া অন্য মন্ত্রণালয়ের যদি ইমপ্লিমেন্টেশনের জন্য কিছু থাকে তাহলে আমরা আলোচনা করে করব। আপনারা দয়া করে রাস্তাঘাট ছেড়ে দেন। রাস্তা থেকে চলে যান। অন্য যত ফোর্স বা বাহিনী আছে আমি তাদের সবার সঙ্গে কথা বলব। আপনারা আমার পরিচিত। আপনাদের কমান্ডাররা আমার পরিচিত। আমি কোনো রাজনৈতিক লোক না। আমি যা বলব তাই করব।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version