Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু
    Lead

    দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার, ট্রেন চলাচল শুরু

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJanuary 29, 2025No Comments2 Mins Read

    ঢাকা : দাবি পূরণের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছেন রেলওয়ের রানিং স্টাফরা। বুধবার (২৯ জানুয়ারি) ভোর ৫টায় বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে এ ঘোষণা দেয়া হয়। ফলে সারা দেশে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ভোর ৬টা ১০ মিনিটে রাজশাহী থেকে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে সাগরদাঁড়ি এক্সপ্রেস।

    এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) মধ্যরাতে রেলপথ উপদেষ্টার বাস ভবনে বৈঠকে বসেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও কর্মচারী শ্রমিক ইউনিয়নের নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহসহ আরও অনেকে।

    বৈঠক শেষে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বলেন, আমাদের সমস্যা বুধবারের মধ্যে সমাধান করবেন উপদেষ্টা মহোদয়। আমরা জনদুর্ভোগ চাই না। দুঃখ প্রকাশ করছি। এখন থেকে ধর্মঘট বাদ দিচ্ছি। কর্মবিরতি প্রত্যাহার করলাম। মিডিয়ার মাধ্যমে কর্মী ভাইদের বলতে চাই এটা। উপদেষ্টা বলেছেন, আগের মতো আমরা যা পেয়ে আসছি তা পাব।

    এর আগে, সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে কর্মবিরতিতে যান রেলের রানিং স্টাফরা। এর ফলে সারা দেশের রেল যোগাযোগে বন্ধ হয়ে যায়। মঙ্গলবার দিনভর চরম ভোগান্তিতে পড়েন ট্রেনের যাত্রীরা।

    দিনভর শ্রমিকদের দাবির বিষয়ে সরকারের উপদেষ্টাদের সঙ্গে শ্রমিক নেতাদের দফায় দফায় বৈঠকের পরও কোনো সমাধান আসেনি। এমন পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির কথা মাথায় নিয়ে মঙ্গলবার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হাসনাত আব্দুল্লাহ ও বিএনপির প্রতিনিধি শিমুল বিশ্বাসের মধ্যস্থতায় রেল উপদেষ্টার বাসায় আবারও শুরু হয় বৈঠক। বৈঠকে শ্রমিক নেতারাও উপস্থিত ছিলেন। রাত আড়াইটার দিকে রেল উপদেষ্টা শ্রমিকদের কয়েকটি দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।

    রেলপথ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, রেলওয়ের রানিং স্টাফদের সুবিধার বিষয়ে কথা হয়েছে। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ হয়েছে। অর্থ মন্ত্রণালয় কিছু সুবিধার বিষয়ে আশ্বাস দিয়েছে। তবে এরপরও রেলওয়ের রানিং স্টাফদের আরও কিছু দাবি রয়েছে। বিশেষ করে মাইলেজের সুবিধা এক মাসের বেশি হতে পারবে না।

    এদিকে রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ তথ্য জানান তিনি।

    পোস্টে তিনি লেখেন, রেল কর্মকর্তা ও কর্মচারীদের ধর্মঘট প্রত্যাহার। শ্রমিক নেতাদের সঙ্গে নিয়ে আমরা রেলের কর্মকর্তা ও কর্মচারীদের সমস্যার সমাধান করতে রেল উপদেষ্টার সঙ্গে দেখা করেছি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version