Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » কারাগারে বসেই সাবেক মন্ত্রীর ফেসবুক পোস্ট!
    Lead

    কারাগারে বসেই সাবেক মন্ত্রীর ফেসবুক পোস্ট!

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 3, 2025No Comments1 Min Read

    ঢাকা : কারাগারে থাকা সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস পোস্ট করা হয়েছে। পোস্টটিতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিন্দা জানানোর পাশাপাশি দলের নেতৃত্বের পরিবর্তন চাওয়া হয়।

    সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে পোস্টটি ভাইরাল হয়। পোস্টটি করার এক ঘণ্টার মধ্যেই সেটি সরিয়ে ফেলা হয়। ফেসবুক প্রোফাইলটিও ডিঅ্যাক্টিভেট করে দেয়া হয়। একাধিক বার চেষ্টা করেও অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যায়নি।

    তবে পোস্টটি সরিয়ে ফেললেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

    পোস্টে বলা হয়, অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলব শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম। কিন্তু আজ তার হঠকারিতার জন্যই আমাদের দলের এ পরিণতি।

    আরও বলা হয়, দলের নেতৃত্ব পরিবর্তন ও সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।

    পোস্টটির মন্তব্যে কারাগারে থেকে ফারুক খান কীভাবে ফেসবুকে স্ট্যাটাস দিতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। কেউ কেউ মন্তব্যে লিখেছেন, সম্ভবত ফারুক খানের অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। তবে পোস্টটি ফারুক খান নিজেই করেছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version