Close Menu
    Facebook X (Twitter) Instagram
    রবিবার, মে ১৭
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টেলিলিংক গ্রুপের সিইও হলেন ডা. সাকিরা নোভা
    ইকোবিজ

    টেলিলিংক গ্রুপের সিইও হলেন ডা. সাকিরা নোভা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাফেব্রুয়ারি ১০, ২০২৫Updated:ফেব্রুয়ারি ১০, ২০২৫No Comments2 Mins Read

    সম্প্রতি ডা. সাকিরা নোভা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন টেলিলিংক গ্রুপে। পাশাপাশি তিনি তার চিকিৎসা সেবা প্রদান পেশা চলমান রেখেছেন দেশের একটি বিশ্বমানের মলিকুলার ল্যাব, ডায়াগনস্টিকস এন্ড কনসাল্টেশন সেন্টারে কনসালটেন্ট পদে।

    এর আগে তিনি লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিন এবং মিনিস্ট্রি অব পাবলিক হেলথ এর যৌথ প্রকল্পে আফগানিস্তানের কাবুলে “টেকনিক্যাল সাপোর্ট স্পেশালিস্ট” এই আন্তর্জাতিক পদে কর্মরত ছিলেন। তিনি বাংলাদেশের বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলোতে কাজ করেছেন দীর্ঘদিন।

    ডা. সাকিরা নোভা একাধারে একজন বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, উপস্থাপক, লেখক এবং সংগীত শিল্পী । শিশুকাল থেকেই সাহিত্য ও সংস্কৃতির সাথে অঙ্গাঅঙ্গী ভাবে জড়িত নোভা।

    তিনি টানা এক যুগেরও বেশী সময় নিয়মিত চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ, একুশে টিভি, এস এ টিভি, দেশ টিভি, এশিয়ান টিভি সহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সাস্থ্য বিষয়ক অনুষ্ঠানে অনুষ্ঠান উপস্থাপক হিসেবে কাজ করেছেন।

    এ ছাড়াও তিনি সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ধারাবাহিকভাবে হেলথ শো করেছেন যা এসএ টিভিতে সম্প্রচারিত হয়েছে। দেশে এবং বিদেশে তার শৈল্পিক উপস্থাপনার জন্য পেয়েছেন সুখ্যাতি। বতর্মানে তিনি মিলিনিয়াম টিভি ইউএসএ তে সংবাদ উপস্থাপক হিসেবে কাজ শুরু করেছেন।

    এ ছাড়াও সময় সুযোগ মিললে তাকে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সঙ্গীত পরিবেশন করতেও দেখা যায়। তিনি ক্রীড়াঙ্গনেও চিকিৎসক হিসেবে উল্লেখযোগ্য অবদান রেখেছেন।বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মেডিকেল কমিটির সাবেক সদস্য তিনি।

    বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন কর্তৃক তিনি স্পোর্টস মেডিসিন এ উচ্চতার প্রশিক্ষণের জন্য নির্বাচিত হন এবং ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি কর্তৃক স্বীকৃত তিনিই বাংলাদেশের প্রথম নারী স্পোর্টস মেডিসিন এক্সপার্ট।

    তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মেডিকেল কমিটির সাবেক সদস্য এবং টিম ফিজিশিয়ান। বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং ক্যাম্পে ক্রীড়াবিদদের ফিটনেস সার্টিফিকেট এবং সরাসরি খেলার মাঠে চিকিৎসা সেবা প্রদান করেন।

    তিনি ভারতের কলকাতা কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী ফুটবল প্রতিযোগিতায় নারী ক্রীড়াবিদদের চিকিৎসা সেবা প্রদানের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য ক্রীড়া পর্ষদ কর্তৃক সম্মাননা পান।

    তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। রোটারিয়ান ডা.সাকিরা নোভা দেশের দরিদ্র ও অসহায় মানুষদের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন অবিরত। তিনি কিশোর কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়েও কাজ করেছেন। নেপালের কাঠমান্ডুতে এ সম্পর্কিত একটি কি নোট পেপার উপস্থাপন করেন যা নেপালের পত্রিকা “দি হিমালয়া” তে প্রকাশিত হয় ।

    রুচিশীল ব্যক্তিত্বসম্পন্ন নোভা ব্যক্তি জীবনে দুই পুত্র সন্তানের জননী । সম্প্রতি তার লেখা কবিতার বই “উইমেন হু আনডিফিটেড” প্রকাশিত হতে চলেছে চলতি বই মেলায়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    এলপিজির নতুন দর নির্ধারণ

    মার্চ ২, ২০২৬

    আদালতের রায়ে ক্ষুব্ধ ট্রাম্প, নতুন শুল্ক আরোপের ঘোষণা

    ফেব্রুয়ারি ২১, ২০২৬

    ইউরোপের বাজারে কমছে বাংলাদেশি পোশাকের দাম

    ফেব্রুয়ারি ২০, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • রবিবার (রাত ১০:৩৮)
    • ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • নতুন অর্থ বছর থেকে নবম জাতীয় বেতন কাঠামো চালু
    • পারফেক্ট ইলেকট্রনিক্স এর `সোহানা ইন্টারন্যাশনাল এওয়ার্ড’ এ ভূষিত
    • বগুড়াতে মাত্র ৪৯৯-৬৯৯ টাকায় পাঞ্জাবি দিচ্ছে সুহৃদ
    • ৮০ হাজার টাকার বালিশের রাষ্ট্র: মেগা প্রকল্প, মেগা দুর্নীতি এবং জনমানুষের দীর্ঘশ্বাস
    • গাজীপুরে ৫ খুনের আসামী ফোরকান পদ্মায় ঝাঁপ দিয়ে ‘আত্মহত্যা’ : পুলিশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version