Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সূচকের ঊর্ধ্বগতিতে ইতিবাচক শুরু দেশের শেয়ারবাজার
    ইকোবিজ

    সূচকের ঊর্ধ্বগতিতে ইতিবাচক শুরু দেশের শেয়ারবাজার

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJuly 13, 2026No Comments2 Mins Read

    সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের উভয় শেয়ারবাজারে ইতিবাচক প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। সোমবার (১৩ জুলাই) সকালে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক ঊর্ধ্বমুখী অবস্থানে দেখা যায়।

    বাজার সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩২ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮১ পয়েন্টে পৌঁছায়। একই সময়ে ডিএসই শরিয়াহ সূচক ৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৯৮ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ২ হাজার ২১১ পয়েন্টে অবস্থান করে।

    এ সময় পর্যন্ত ডিএসইতে মোট ২১৭ কোটি ১১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ২১৯টির শেয়ারদর বেড়েছে, ১১১টির দর কমেছে এবং ৫৪টির দর অপরিবর্তিত রয়েছে।

    সকাল সাড়ে ১০টা পর্যন্ত লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে লাভেলো আইসক্রিম, সার্প ইন্ডাস্ট্রি, আরডি ফুড, মেঘনা ইন্স্যুরেন্স, মালেক স্পিনিং, অগ্নি সিস্টেম, ব্র্যাক ব্যাংক, বিএসসি, একমি লিমিটেড এবং হাক্কানি পাল্প।

    দিনের শুরু থেকেই বাজারে ইতিবাচক গতি লক্ষ্য করা যায়। লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ১৭ পয়েন্ট বাড়ে। এরপর সকাল ১০টা ১০ মিনিটে আরও ১০ পয়েন্ট যোগ হয়। সকাল ১০টা ২০ মিনিটে সূচক ৩৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৮৫ পয়েন্টে পৌঁছায়।

    অন্যদিকে, একই সময়ে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৩ পয়েন্টে অবস্থান করে। সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৮৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময় ১৭টি প্রতিষ্ঠানের শেয়ারদর বেড়েছে, ১৫টির কমেছে এবং ৩টির দর অপরিবর্তিত ছিল।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    রূপায়ণ তাজ ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের নতুন কমিটির শপথ

    September 28, 2026

    টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিষয়ক জাতীয় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী সম্পন্ন

    July 26, 2026

    ১ জুলাই থেকে ‘এ-চালান’ বাধ্যতামূলক

    June 30, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version