Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, জামায়াত নেতা বহিষ্কার
    Lead

    চাঁদা দাবির কল রেকর্ড ফাঁস, জামায়াত নেতা বহিষ্কার

    নিজস্ব প্রতিবেদক, ফেনীBy নিজস্ব প্রতিবেদক, ফেনীFebruary 12, 2025No Comments2 Mins Read

    ফেনী আলিয়া কামিল মাদরাসার বরখাস্তকৃত অধ্যক্ষ মাওলানা মাহমুদুল হাসানকে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দিতে চাঁদা দাবি করেন স্থানীয় জামায়াতের রুকন জাকির হোসেন। অধ্যক্ষের কাছে জামায়াত নেতার ৩ লাখ টাকা চাঁদা দাবির সে কল রেকর্ড ফাঁস হয়। তারপর থেকে জেলাজুড়ে চলছে নানা আলোচনা-সমালোচনা।

    চাঁদা দাবি করা ফেনী জামায়াতের রুকন জাকির হোসেনকে এরইমধ্যে দল থেকে বহিস্কার করা হয়েছে। জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক আ ন ম আব্দুর রহিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তাকে বহিস্কারের বিষয়টি জানানো হয়েছে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের শৃঙ্খলা ও নীতিবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে গঠনতন্ত্রের ৬২ নং ধারার ২ উপধারা অনুযায়ী জাকির হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

    জানা গেছে, ফেনী আলিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ মাহমুদুল হাসানের কাছ থেকে চাঁদা দাবির ২ মিনিট ২৭ সেকেন্ডের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এ নিয়ে পরে জেলাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

    ভাইরাল হওয়া সে কল রেকর্ডে শোনা যায়, কত টাকা দিতে হবে জাকির হোসেনের কাছে জানতে চান মাহমুদুল হাসান। জবাবে জাকির বলেন, মামলার তদন্ত কর্মকর্তা পরিবর্তন হয়েছে এবং সমীর নামে একজনের বিষয় আছে বলে উল্লেখ করেন। এ সময় মাহমুদুল হাসান মামলার খরচ আগে দুই লাখ টাকা দিয়েছেন বলে উল্লেখ করেন এবং আরও লাগবে কি-না জিজ্ঞেস করেন।

    এ ছাড়া এর আগে ওসির জন্য দেয়া এক লাখ দিয়েছেন কি-না জিজ্ঞেস করেন। উত্তরে জাকির হোসেন বিবেচনা করে টাকা দেয়ার কথা বলেন এবং মামলা ডিসক্লোজ করে দেয়ার আশ্বাস দেন।

    স্থানীয়রা জানিয়েছেন, অনিয়ম-দুর্নীতির দায়ে ফেনী আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ পদ থেকে সাময়িক বহিষ্কার হওয়া মাহমুদুল হাসান স্বপদে ফিরতে নানামুখী তদবীর করছেন। তাকে স্বপদে ফেরানোর আশ্বাস দিয়ে কেউ কেউ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ আছে।

    সম্প্রতি বহিষ্কৃত এক ছাত্র সমন্বয়কের সঙ্গে মোবাইল ফোনে মাহমুদুল হাসানের চাঁদা লেনদেন সংক্রান্ত কথোপকথনের অডিও রেকর্ড ফাঁস হয়।

    জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে জাকির হোসেন মিয়াকে বহিষ্কার করা হয়েছে। জামায়াত ইসলামী কোনো ধরনের অন্যায়কে প্রশ্রয় দেয় না। কোনো অনৈতিক কাজে জামায়াতের কেউ জড়িত থাকলে অবশ্যই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

    এদিকে ফেনী জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইউনুছ রুবেল বলেন, গত ১৪ আগস্ট রাতে আমার এক বন্ধু কুমিল্লা থেকে এসে ফেনীর একটি হোটেলে ওঠেন। সেদিন মধ্যরাতে জামায়াতের নেতা জাকির আকস্মিক হোটেলে গিয়ে তাঁর কাছ থেকে মোবাইল, নগদ অর্থ, মোটরসাইকেলসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেন। পরে এ বিষয়ে ফেনী মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version