Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » শীতের শেষদিকে তৈরি করতে পারেন মাংসের কিমা পিঠা
    জীবনশৈলী

    শীতের শেষদিকে তৈরি করতে পারেন মাংসের কিমা পিঠা

    ঢাকা প্রেস ডেস্কBy ঢাকা প্রেস ডেস্কFebruary 12, 2025Updated:February 12, 2025No Comments2 Mins Read
    পিঠে-পুলি বাঙালিদের এক ঐতিহ্যবাহী খাবার। শীতে বাঙালির ঘরে ঘরে পিঠার মিষ্টি গন্ধ ভাসতে থাকে। এই পিঠে খাওয়ার ইচ্ছে যেকোনো সময় হতে পারে। শীত শেষ হওয়ার পথে।
    এই শেষ সময়ে মন চাইলে বাড়িতেই তৈরি করতে পারেন বিভিন্ন রকমের পিঠা। 
    এবার মিষ্টি পিঠা না বানিয়ে ট্রাই করুন একটু নোনতা, ঝাল পিঠা। এ পিঠা যেই সেই পিঠা নয়, মাংসের কিমা পিঠা। বিভিন্ন উপকরণ দিয়ে তৈরি দেশের নানা প্রান্তে বিভিন্নভাবে পিঠা রান্না করা হয়।

    পিঠার স্বাদ ও গন্ধে আজকাল আধুনিকতার ছোঁয়া লেগেছে। তেমনই এক আধুনিক পিঠা মাংসের কিমা পিঠা। জেনে নিন কিভাবে বানাবেন।উপকরণ

    • চালের গুঁড়া- ২ কাপ
    • হলুদ গুঁড়া ১/২ চা চামচ
    • ধনেপাতা মিহি কুচি ২ চা চামচ
    • তেল- পরিমাণমতো
    • পানি-আড়াই কাপ
    • আদা-রসুনবাটা- ১/২ চা চামচ
    • লবণ- ১ চা চামচ

    পিঠার পুরের জন্য উপকরণ

    • আলু কুচি- ১ কাপ
    • বাঁধাকপি কুচি- ১ কাপ
    • আদা-রসুনবাটা- ১/২ চা চামচ
    • পেঁয়াজ কুচি- ২টি
    • চিনি- ১/২ চা চামচ
    • তেল- ১ টেবিল চামচ
    • গাজর কুচি- ১/২ কাপ
    • কিমা সেদ্ধ- ১/২ কাপ
    • দারুচিনি-এলাচগুঁড়া- ১/৪ চা চামচ
    • লবণ- ১ চা চামচ
    • কাঁচা মরিচকুচি- ১ চা চামচ

    প্রস্তুত প্রণালি

    একটি পাতিলে পানিল গরম করে হলুদ, লবণ, আদাবাটা, চালের গুঁড়া সেদ্ধ করে ধনেপাতা ও কাঁচা মরিচকুচি দিয়ে নেড়ে নামিয়ে নিন।

    এরপর আটার কাই ভালো করে মেখে ১২টি ভাগে ভাগ করে রাখুন। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ ভেজে তাতে সবজি ও কিমা দিয়ে ভাজুন। পানি শুকিয়ে গেলে দারুচিনি-এলাচগুঁড়া, লবণ, কাঁচামরিচকুচি মিশিয়ে নামান। এইভাবে পুর তৈরি হয়ে গেল।এরপর ভাগ করে রাখা এক একটা কাই থেকে রুটির মতো বেলে নিতে হবে।

    অর্ধেকটা পুর রেখে বাকিটা দিয়ে মুড়ে পুলিপিঠার মতো তৈরি করতে হবে। এরপর ডুবো তেলে পিঠা ভেজে নিয়ে গরম গরম পরিবেশন করতে পারেন।
    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    শীত উষ্ণতায় সাতকাহন

    November 23, 2026

    পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের

    November 18, 2026

    ‘সুহৃদ’ এ সামার ক্লিয়ারেন্স সেল

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version