Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, শেখ হাসিনা প্রধান আসামি
    Lead

    ট্রাইব্যুনালে বিএনপির অভিযোগ, শেখ হাসিনা প্রধান আসামি

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 13, 2025No Comments1 Min Read

    ঢাকা : জুলাই-আগস্ট গণহত্যায় দেশব্যাপী ৮৪৮ নেতাকর্মী নিহতের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে বিএনপি।

    বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করা হয় বলে জানান বিএনপির মামলা ও সমন্বয় প্রধান সালাউদ্দিন খান।

    ওই তালিকায় ৮৪৮ জন শহীদের মধ্যে ৫২৪ জন সরাসরি বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী। বাকি ৩২৪ জন বিএনপি সমর্থক বলে জানানো হয়েছে।

    এ ছাড়াও এ আন্দোলনে ৫ হাজারের বেশি নেতাকর্মী ও সমর্থক আহত হয়েছেন বলে উল্লেখ করা হয়েছে। নেতাকর্মী নিহতের ঘটনায় সারা দেশে দায়ের হওয়া ৮৪টি মামলার নথিপত্রও ট্রাইব্যুনালের প্রসিকিউশনে জমা দেয়া হয়েছে।

    ১ জুলাই ২০২৪ থেকে ৫ আগস্ট ২০২৪ পর্যন্ত সারাদেশে কোটাবিরোধী আন্দোলনে সমর্থন করে বিএনপির পক্ষ থেকে অংশ গ্রহণ করে। সেখানে ৮৪৮ জন শহীদের তালিকা জমা দিয়েছে বিএনপি। একই সঙ্গে দেশব্যাপী হওয়া মামলার এজাহার, পত্রিকার ছবি, অডিও ভিডিও জমা দেয়া হয়েছে।

    এসময় তারা হত্যার সঠিক বিচার, ন্যায় বিচার দাবি করেন। বিএনপির গুম, খুন ও তথ্য সংরক্ষণ কমিটির সমন্বয়ক সালাহউদ্দিন খান পরে সাংবাদিকদের এ তথ্য জানান।

    এর আগে ৯ ফেব্রুয়ারি ২ হাজার ২৭৬ জন নেতাকর্মীকে ক্রসফায়ারে হত্যা ও গুমের অভিযোগে শেখ হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছে বিএনপি। শেখ হাসিনা ছাড়াও জড়িত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নাম উল্লেখ করে এ অভিযোগ করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version