Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্বীকৃতি পাচ্ছেন জুলাই বিপ্লবীরা, পাবেন মাসিক ভাতা
    Lead

    স্বীকৃতি পাচ্ছেন জুলাই বিপ্লবীরা, পাবেন মাসিক ভাতা

    জুলাই গণঅভ্যুত্থান
    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 17, 2025No Comments2 Mins Read

    ঢাকা : জুলাই গণঅভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহিদ’ ও আহতরা ‘জুলাইযোদ্ধা’ নামে খ্যাত হবেন। এই নিরিখে তাদের পরিবারগুলো সনদ, পরিচয়পত্র এবং সরকারি সুযোগ-সুবিধা পাবেন।

    সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় কার্য-অধিবেশন শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম সাংবাদিকদের এ কথা জানান।

    ফারুক-ই-আজম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানে যারা শহিদ হয়েছেন, তারা জুলাই শহিদ নামে খ্যাত হবেন। এই নিরিখে তাদের পরিবারগুলো সনদ ও পরিচয়পত্র পাবেন। জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছেন, তারা জুলাইযোদ্ধা নামে খ্যাত হবেন। তারা এই নিরিখে সনদ ও পরিচয়পত্র পাবেন এবং অন্যান্য যেসব সরকারি সুযোগ-সুবিধা ও আজীবন চিকিৎসা সুবিধা পাবেন। পাশাপাশি তারা ভাতাও পাবেন।’

    তিনি বলেন, ‘জুলাই গণ–অভ্যুত্থানে হতাহতদের পরিবারের সদস্যরা আর্থিক সুবিধা ও অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন। চলতি সপ্তাহে জুলাই অধিদফতর চালু হচ্ছে।’

    জুলাই গণ–অভ্যুত্থানে নিহতদের প্রত্যেক পরিবার ৩০ লাখ টাকার সঞ্চয়পত্র পাবেন উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘যারা গুরুতর আহত হয়েছেন, তারা ৫ লাখ টাকা এককালীন পাবেন এবং প্রতি মাসে ২০ হাজার টাকা ভাতা পাবেন। যারা অপেক্ষাকৃত কম আহত হয়েছেন, তারা ১৫ হাজার টাকা করে মাসিক পাবেন। আর যারা সামান্য হতে হয়েছেন তাঁরা অগ্রাধিকার ভিত্তিতে চাকরির সুযোগ পাবেন।’

    জুলাই অভ্যুত্থানে আহতের তিনটি ক্যাটাগরি করা হচ্ছে—
    এ-ক্যাটাগরি (গুরুতর) আহত: এককালীন ৫ লাখ টাকা পাবেন এবং ২০ হাজার টাকা প্রতি মাসে ভাতা পাবেন।
    বি-ক্যাটাগরি (এক অঙ্গহানি): এককালীন ৩ লাখ টাকা পাবেন, সঙ্গে ১৫ হাজার করে টাকা মাসিক ভাতা পাবেন। পাশাপাশি সরকারের বিভিন্ন মাত্রায় তারা প্রশিক্ষণ পাবেন। মেধার ভিত্তিতে চাকরি পাবেন।
    সি-ক্যাটাগরি (কম গুরুতর): অগ্রাধিকার ভিত্তিতে চাকরি বা অন্য কিছুতে পুনর্বাসন প্রক্রিয়ায় অগ্রাধিকার পাবেন। তবে তারা কোনো টাকা বা ভাতা পাবেন না।

    উপদেষ্টা ফারুক ই আজম বলেন, জুলাই অভ্যুত্থানে যারা শহিদ তাদের তালিকা পেয়েছি জানুয়ারির ১৬ তারিখে। সেই রাতের ৩টায় আমরা গেজেট করে তা প্রকাশ করেছি। তালিকাটাও তৈরি হচ্ছে খুব দ্রুত।

    স্বাস্থ্য বিভাগ থেকে আহতদের তালিকা ক্যাটাগরি করা হচ্ছে। তালিকাটা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আসা মাত্র তাৎক্ষণিক সেটা আমরা গেজেট প্রকাশ করবো। সুতরাং এখানে নতুন করে ঢুকানো বা বাদ দেওয়ার সুযোগ থাকবে না।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version