Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান
    Lead

    ৯০ দিনের মধ্যে স্টারলিংক চালুর আহ্বান

    ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ
    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাFebruary 23, 2025No Comments1 Min Read

    ঢাকা : আগামী ৯০ কার্যদিবসের মধ্যে স্টারলিংক চালুর জন্য ইলন মাস্ককে বাংলাদেশ সফরে আসার আমন্ত্রণ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    রোববার (২৩ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শীর্ষ মার্কিন ব্যবসায়ী এবং স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলন মাস্ককে বাংলাদেশ সফর এবং দেশে স্টারলিংক স্যাটেলাইট পরিষেবা চালু করার আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

    প্রধান উপদেষ্টা চিঠিতে বলেছেন, “আসুন আমরা একটি উন্নত ভবিষ্যতের জন্য আমাদের পারস্পরিক দৃষ্টিভঙ্গি প্রদানের জন্য একসাথে কাজ করি।”

    চিঠিতে আরও বলা হয়েছে, “বাংলাদেশের অবকাঠামোতে স্টারলিংকের সংযোগ থাকলে বাংলাদেশের তরুণ উদ্যোক্তা, গ্রামীণ ও পিছিয়ে পড়া নারী এবং প্রত্যন্ত ও সুবিধাবঞ্চিত সম্প্রদায়ের জন্য রূপান্তরমূলক প্রভাব ফেলবে।”

    এছাড়া, ড. খলিলুর রহমানকে আগামী নব্বই কার্যদিবসের মধ্যে স্টারলিংককে বাংলাদেশে চালু করতে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার জন্য স্পেসএক্স টিমের সাথে যাবতীয় বিষয়ে সমন্বয় করার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা।

    এর আগে, বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারন্টে পরিষেবা চালু করার বিষয়ে গত ১৩ ফেব্রুয়ারি ইলন মাস্কের সঙ্গে টেলিফোনেও যোগাযোগ করেছেন বলে জানানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version