Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টগর টিমের মোশন পোস্টার প্রকাশ
    আনন্দলোক

    টগর টিমের মোশন পোস্টার প্রকাশ

    Toufiq ApuBy Toufiq ApuFebruary 23, 2025No Comments2 Mins Read

    আনন্দলোক তেস্ক : আলোক হাসান পরিচালিত নতুন বছরের শুরুতে ঘোষিত সিনেমা টগরের মোশন পোস্টার প্রকাশ পেয়েছে। আর এই মোশন পোস্টার প্রকাশের পর জানা গেল সিনেমা থেকে বাদ পড়েছেন প্রার্থনা ফারদিন দিঘী। এখন টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা চেরি। অবশ্য তার আগেই নিশ্চিত হয়েছিল সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন আদর আজাদ। এর আগে জানুয়ারির ১ তারিখে আদর আজাদ ও দিঘীকে রেখে সিনেমাটির অ্যানাউন্সমেন্ট টিজার প্রকাশ করা হয়েছিল। এ আর মুভি নেটওয়ার্কের প্রযোজনা ও পরিবেশনায় সিনেমাটিতে আদর , পুজা ছাড়াও অভিনয় করছেন আজাদ আবুল কালাম , রোজী সিদ্দিকী, সুমন আনোয়ার, জোযন,এল আর খান সীমান্ত, শরিফুল প্রমুখ। ২৫ তারিখে ক্যামেরা ওপেন হলেও শুটিং এর উদ্দেশ্যে গোটা ইউনিট ঢাকা ছাড়ছেন দুদিন আগেই। শুটিং ও নায়িকা পরিবর্তন প্রসঙ্গে সিনেমার পরিচালক আলোক হাসান জানান ‘একাধিক কারণে আমরা নায়িকা পরিবর্তন করতে বাধ্য হয়েছি। তবে পেছনের বিষয় নিয়ে আর কিছু বলতে চাই না। তবে আমি মনে করি পূজা চেরিকে এই প্রজেক্টে যুক্ত করতে পারাটা আমাদের জন্য সৌভাগ্যের। এখন দ্রুত কাজটি শেষ করতে চাই।’ আদর আজাদ বলেন আসলে ‘গত চার মাস যাবত এই প্রজেক্ট এর সঙ্গে ওঠাবসা। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে গোটা ইউনিট প্রোডাকশন এবং কাজটা নিয়ে দারুণ আশাবাদী।’ পূজা চেরি বলেন ‘অলোক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। এনাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটি করতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বুঝাতে সমর্থ্য হয় আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই। স্ক্রিপ্ট ডক্টরিং ও রিডিং সেশনে গল্পটিও ভিন্নমাত্রা পেয়েছে।’ সিনেমাটির অডিও ডিস্ট্রিবিউশন পার্টনার হিসেবে আছে স্টিমু ডিজিটাল, ফ্যাশন পার্টনার ইজি ফ্যাশন লিমিটেড, ট্যুরিজম পার্টনার প্রিয় হলিডেজ এবং প্রোডাকশন পার্টনার এলএমজি বিডি। সিনেমাটির কাহিনী ও চিত্রনাট্য এ আর মুভি নেটওয়ার্ক টিমের। সংলাপ লিখেছেন মামুনুর রশিদ তানিম। সিনেমাটি আগামী ঈদুল আযহায় মুক্তি দেওয়ার জন্য নির্মিত হচ্ছে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version