Author: Toufiq Apu

নিজস্ব প্রতিবেদক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকা ব্যয়ে ১৩টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিসভা কক্ষে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান। অনুমোদিত ১৩টি প্রকল্পের মোট ব্যয়ের মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন ১০ হাজার ১১৮ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া প্রকল্প ঋণ থেকে ৫ হাজার ২৫২ কোটি ৯৬ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ৩৮২ কোটি ২৮ লাখ টাকা ব্যয় করা হবে। একনেক অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে ৮টি নতুন প্রকল্প, ৩টি সংশোধিত প্রকল্প এবং ২টি…

Read More

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর বঙ্গভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎ। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে তারা বিভিন্ন রাষ্ট্রীয় ও জাতীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেন। সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তার সাম্প্রতিক যুক্তরাষ্ট্র সফরের বিভিন্ন বিষয় রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশেষ করে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং সেখানে বাংলাদেশের অবস্থান তুলে ধরার বিষয়টি আলোচনায় আসে। এ ছাড়া সফরের সাইডলাইনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান, জাতিসংঘের মহাসচিব, জাতিসংঘের শীর্ষ কর্মকর্তা এবং আন্তর্জাতিক অর্থনৈতিক ও উন্নয়ন…

Read More

নিজস্ব প্রতিবেদক : জনপ্রতিনিধিরা জনতার কাতারে থেকে কাজ করবেন এটা প্রত্যাশিত থাকলেও অধিকাংশ ক্ষেত্রে এর মেলবন্ধন খুঁজে পাওয়া ভার। সেদিক থেকে ৩৮ নং ওয়ার্ডে জনসম্পৃক্ততাকে গুরুত্ব দিয়ে জম মতামত বৃদ্ধির লক্ষ্যে নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন আব্দুল্লাহ আল মামুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৩৮ নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হিসেবে আব্দুল্লাহ আল মামুন তাঁর নির্বাচনী কার্যক্রম ও জনসম্পৃক্ততা জোরদার করছেন। স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, তাঁদের কথা শোনা এবং ওয়ার্ডের বিভিন্ন নাগরিক সমস্যা সম্পর্কে মতামত নেওয়াকে তাঁর কার্যক্রমের অন্যতম প্রধান অংশ হিসেবে উল্লেখ করেছেন তিনি। আব্দুল্লাহ আল মামুন বলেন, “জনপ্রতিনিধিত্ব মানে শুধু নির্বাচন নয়; মানুষের কথা শোনা, মানুষের পাশে থাকা এবং দায়িত্বশীলভাবে…

Read More

নিজস্ব প্রতিবেদক: দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব। পূজার এ উৎসবে ঢাকা সহ সারা দেশে ছোট বড় অনেক পূজো মন্ডপ দেখা যায়। একেকটি যেন একেটির চেয়ে সুন্দর। রীতিমতো প্রতিযোগীতার ভিত্তিতে গড়ে ওঠে প্রতিমা মন্ডপগুলো। সেদিক থেকে এবারে দেশের বৃহৎ ও সর্বেোচ্চ বাজেটের প্রতিমা মন্ডপ করার ঘোষণা দিয়েছে ঢাকার খিলগাঁও তিলপাপাড়ার ঐতিহ্যবাহী শ্রী শ্রী গীতা হরি সংঘ দেব মন্দির। আবহমান বাংলার চিরায়িত ঐতিহ্যের এই উৎসব জাতি, ধর্ম,বর্ণ, গোত্র নির্বিশেষে সকল মানুষকে এক সুতোয় গেঁথে দেয় সম্প্রীতিও মহামিলনের মহোৎসবে।এই মহিমান্বিত উৎসবকে ঘিরে ঢাকা ৯ আসনের মাননীয় সংসদ সদস্য এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেলপথ ও সড়ক পরিবহন যোগাযোগ মন্ত্রণালয়ের…

Read More

নিজস্ব প্রতিবেদক: টাঙ্গাইল সোসাইটি ঢাকার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল সদর আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ আলী, সুপ্রিম কোর্টের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার গোলাম নবী এবং মোল্লা বিল্ডার্স লিমিটেডের চেয়ারম্যান মিজানুর রহমান মোল্লা, কবি ‍ও সাংবাদিক সালাম ফেরদৌস, ডেইলি ঢাকা প্রেসের সম্পাদক খান মোহাম্মদ সালেকসহ অনেকে। অনুষ্ঠানের উদ্বোধন…

Read More

নিজস্ব প্রতিবেদক: সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ায় সাংবাদিকদের অন্যায়ভাবে হয়রানি ও ভিকটিমাইজেশন ঠেকাতে গ্রেপ্তারের আগে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব এসেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মন্ত্রী জানান তিনি নিজেও বিষয়টিকে উপযুক্ত মনে করেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, আমরা সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে সংশোধনী আনার জন্য খসড়া রেডি করেছিলাম, সেটা ক্যাবিনেটে আলোচনা হয়েছে। ক্যাবিনেটে আলোচনার পরে সিদ্ধান্ত দিয়েছে আমরা যেন সমস্ত সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সাথে এটা আলোচনা করি এবং যারা সাইবার স্পেসে কাজ করেন, আইটি এক্সপার্ট, তাদের সাথে আমরা কথা বলি। তিনি বলেন, এই আইনটা…

Read More

নিজস্ব প্রতিবেদক : দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় গ্রেপ্তার সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য আবারও সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চার দিনের রিমান্ড শেষে গাজী নজরুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ডিবির তেজগাঁও জোনাল টিমের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন তাকে আরও সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিকে জিজ্ঞাসাবাদে তদন্তকারীরা জানতে পেরেছেন, মরিয়ম খাতুন খুবই আবেগপ্রবণ ছিলেন এবং অভিমান ও পারিবারিক বিভিন্ন সমস্যার কারণে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে মামলাটি চাঞ্চল্যকর হওয়ায় এর মূল রহস্য…

Read More

নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে মধ্যপ্রাচ্যের সংকট কেটে গিয়ে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমলে দেশের বাজারেও জ্বালানি তেলের দাম কমানোর চেষ্টা করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনিন্দ্য ইসলাম অমিত বলেন, বাংলাদেশ জ্বালানি তেল আমদানিনির্ভর দেশ। আন্তর্জাতিক বাজারে দাম বাড়ার পাশাপাশি পরিবহন ব্যয় ও বীমা খরচও বেড়েছে। এ কারণে দীর্ঘ ছয় মাস সরকার জ্বালানি তেলের দাম না বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। পরে বাধ্য হয়ে দাম সমন্বয় করতে হয়েছে। প্রতিমন্ত্রী আরও বলেন,…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিয়ের মৌসুমকে কেন্দ্র করে আপন জুয়েলার্সের নতুন ক্যাম্পেইন ‘আপন ওয়েডিং মুনসুন’ নিয়ে নির্মিত হয়েছে বিশেষ থিমেটিক বিজ্ঞাপন। ডট থ্রী প্রোডাকশন লিমিটেডের ব্যানারে নির্মিত বিজ্ঞাপনটির পরিচালনায় রয়েছেন নির্মাতা মেহেদি হাছিব। এতে প্রধান ভূমিকায় কাজ করেছেন অভিনেত্রী মালাইকা চৌধুরী ও মডেল রাজ মানিয়া। বিয়ের উৎসবের আবহ, বিশেষ জিংগেল ও কোরিওগ্রাফির সমন্বয়ে তৈরি বিজ্ঞাপনটির নাচের অংশকে ঘিরে দর্শকদের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে আয়োজন করা হয়েছে ‘আপন ওয়েডিং মুনসুন—Dance Challenge’। এই চ্যালেঞ্জে অংশ নিতে বিজ্ঞাপনে দেখানো নাচটি অনুসরণ করে নিজেদের পরিবেশনার ভিডিও ধারণ করে Facebook, TikTok অথবা Instagram-এ পোস্ট করতে পারবেন আগ্রহীরা। অংশগ্রহণকারীদের ভিডিও পোস্টে Apon Jewellers-কে ট্যাগ করতে হবে। আয়োজনের সেরা…

Read More

নিজস্ব প্রতিবেদক: বিগত সরকারের আমলে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত সব কমিটি পুনর্গঠন করছে সরকার। এসব কমিটি থেকে বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীপন্থীদের সরিয়ে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সঙ্গে পুনর্গঠিত কমিটিতে তিনজন গণ্যমান্য ব্যক্তিকে সদস্য হিসেবে রাখতে বলা হয়েছে। তাঁদের মধ্যে একজন হবেন নারী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গত ১৮ আগস্ট এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়েছে। চিঠিতে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সংস্থা ও জেলা পর্যায়ে গঠিত বিদ্যমান সব কমিটি পুনর্গঠন ও হালনাগাদ করতে বলা হয়েছে। এ ছাড়া জেলা প্রশাসকের (ডিসি) সভাপতিত্বে ৯৮টি কমিটি পুনর্গঠন করতে বলা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আশরাফুল ইসলামের…

Read More