Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই ডেসকো’র মূল লক্ষ্য
    বাংলাদেশ

    পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহই ডেসকো’র মূল লক্ষ্য

    Toufiq ApuBy Toufiq ApuMarch 4, 2025No Comments3 Mins Read

    ডিডিপি ডেস্ক:পবিত্র রমজান মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ডেসকো বোর্ডের চেয়ারম্যান মুহাম্মদ রফিকুল ইসলাম এবং ডেসকো’র ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ (অবঃ) এর উপস্থিতিতে কিছু প্রস্তাবনা গৃহীত হয়। এরই ধারাবাহিকতায় ইতোমধ্যে ডেসকো আওতাধীন এলাকায় সবগুলো পদক্ষেপ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
    বিদ্যুতের অপচয় রোধ, নিরাপদ ও সাশ্রয়ী ব্যবহারে সচেতন করতে মসজিদের ইমামগণ এবং মসজিদ কমিটির সাথে প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। এছাড়া মসজিদে উপস্থিত মুসল্লিদের বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে বিদ্যুৎ বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত খুতবা শুক্রবার মুসল্লীদের কাছে খুতবায় এবং পবিত্র রমজানের তারাবিতে উপস্থাপনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৈদ্যুতিক দুর্ঘটনা এড়াতে ডেসকো’র সকল বিভাগ কর্তৃক তাদের আওতাধীন এলাকার মসজিদ পরিদর্শন করে মসজিদের অনুমোদিত লোডের বিপরীতে প্রকৃত লোড নিরূপণ করা ও অনুমোদিত লোডের চেয়ে বেশি ব্যবহারকারী মসজিদসমূহে লোড বৃদ্ধির কার্যক্রম চালমান আছে।
    বিদ্যুতের অপচয় রোধ, নিরাপদ ও সাশ্রয়ী বিদ্যুৎ ব্যবহারে সচেতন করতে ডেসকো এলাকার মার্কেট, শপিংমলের পরিচালনা কমিটির সাথে মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে। সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের নির্দেশনা অনুযায়ী মার্কেট এবং বাসা বাড়িতে এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেন্টিগ্রেড এর উপরে রাখার জন্য অনুরোধ করা হয়েছে।
    ডেসকো’র আওতাধীন সকল ১৩২ কেভি গ্রিড উপকেন্দ্র, ৩৩/১১ কেভি উপকেন্দ্রসমূহের রক্ষণাবেক্ষণ কাজ সিডিউল অনুযায়ী ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
    বর্তমানে ৬০৯ টি ১১ কেভি ফিডারের মাধ্যমে ডেসকো’র আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ইতোমধ্যে সকল ফিডারের রাইট অফ ওয়ে করা, বিতরণ ট্রান্সফরমারে যথাযথ রেটিং এর এমসিসিবি, ডিওএফসি স্থাপন, লুপ মেরামত ইত্যাদি কাজ সম্পন্ন হয়েছে।
    প্রয়োজন অনুযায়ী নতুন বিতরণ লাইন নির্মাণসহ ফিডার বিভাজনের মাধ্যমে ফিডার ওভারলোডের সমস্যা নিরসন করা হয়েছে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।
    বিগত গ্রীষ্ম মৌসুমের ট্রান্সফরমারের লোডের তথ্যের ভিত্তিতে আনব্যালেন্সড বিতরণ ট্রান্সফরমারের লোড ব্যালেন্স করার কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জরুরি পরিস্থিতিতে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার লক্ষ্যে প্রতিটি বিক্রয় ও বিতরণ বিভাগের ট্রান্সফর্মার মজুদ রাখাসহ প্রয়োজনীয় ইকুইপমেন্টের মজুদ নিশ্চিত করা হয়েছে। এছাড়াও জরুরি ভিত্তিতে ওভারলোডেড ও ঝুঁকিপূর্ণ বিতরণ ট্রান্সফরমার চিহ্নিত করে নতুন ও উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রান্সফরমার উত্তোলন করে উক্ত অভারলোডেড ও ঝুঁকিপূর্ণ বিতরণ ট্রান্সফরমার সমূহ প্রতিস্থাপন করা হচ্ছে। কারিগরী ও সামাজিক পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে গ্রাহকসেবার মান আরও উন্নত করাই ডেসকোর একমাত্র উদ্দেশ্য।
    কারিগরী কার্যক্রমের বাইরে ডেসকো আওতাধীন প্রতিটি এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে গ্রাহকগণকে সচেতন করার কাজ চলমান রয়েছে। যেমন বিদ্যুতের অপচয় রোধে বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার করতে অনুরোধ করা হয়েছে। দোকানপাট, শপিংমল, পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে প্রয়োজনের অতিরিক্ত বাতি ব্যবহার না করার অনুরোধ করা হয়েছে। দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করে বিদ্যুৎ সাশ্রয় সম্ভব।
    পিক আওয়ারে রি রোলিং মিল, ওয়াশিং মেশিন, ওয়েল্ডিং মেশিন, ওভেন, ইলেকট্রিক আয়রণসহ অধিক বিদ্যুৎ খরচ হয় এমন যন্ত্রপাতি ব্যবহারে নিরুৎসাহিত করা হয়েছে।
    ইজিবাইক, অটো রিক্সা ইত্যাদি অবৈধভাবে চার্জিং হতে বিরত থাকার নির্দেশনা রয়েছে। এবং মনিটরিং এর জন্য ডেসকো এলাকায় টহল টিম রয়েছে। পাশাপাশি এলাকাবাসীকেও এধরণের কোন প্রকার অবৈধ চার্জিং পয়েন্ট দেখলে প্রয়োজনে পরিচয় গোপন রেখে ডেসকো অফিসে জানানোর অনুরোধ করা হয়েছে। বিদ্যুৎ সংযোগ নিরবছিন্ন রাখার স্বার্থে প্রিপেইড মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার জন্য বলা হয়েছে।
    বিদ্যুৎ সংক্রান্ত যেকোন প্রয়োজনে ডেসকো’র হট লাইন নম্বর ১৬১২০ এবং স্থানীয় বিক্রয় ও বিতরণ বিভাগের অভিযোগকেন্দ্রে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে। ডেসকো মনে করে ডেসকো’র সেবাদানে আন্তরিকতা, পরিশ্রম এবং গ্রাহকের সহযোগিতার সমন্বয়ে ডেসকো গ্রহকের কাঙ্খিত সেবা নিশ্চিত করতে পারবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version