Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ
    Lead

    মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির সব ছবি অপসারণের নির্দেশ

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 9, 2025No Comments1 Min Read

    মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে অপসারণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। রোববার (৯ মার্চ) বিচারপতি ফারাহ মাহবুবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) দ্রুত এ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

    হাইকোর্ট বলেন, ভুক্তভোগী শিশুটির ছবি প্রকাশ করে যারা আইন লঙ্ঘন করছেন, তারা অন্যায় করছেন। নির্ধারিত সময়ের মধ্যে এসব ছবি না সরালে পরবর্তী আদেশ দেওয়া হবে।

    এ ঘটনায় আদালতের দৃষ্টি আকর্ষণ করেন ব্যারিস্টার মাহসিব হোসাইন। তিনি শিশুটির চিকিৎসা ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান। আদালত এ বিষয়ে আজকের মধ্যেই আদেশ দেবেন বলে জানিয়েছেন আইনজীবী।

    এদিকে, রোববার সকালে ধর্ষণের শিকার শিশুটিকে দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) যান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

    তিনি জানান, মাগুরায় আট বছরের এই শিশুকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় চারজনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করা হয়েছে এবং পুলিশের হাতে চারজনই গ্রেফতার হয়েছে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।

    এর আগে, শনিবার বিকেল ৫টার দিকে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়।

    ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, শিশুটির অবস্থা প্রথম থেকেই সংকটাপন্ন ছিল। ঢামেকে চিকিৎসা চললেও অতিরিক্ত দর্শনার্থীদের কারণে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। এসব বিবেচনায় তাকে সিএমএইচে পাঠানো হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version