Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সংস্কার ইস্যু : টিকচিহ্নে জবাব দিতে অনীহা দলগুলোর
    Lead

    সংস্কার ইস্যু : টিকচিহ্নে জবাব দিতে অনীহা দলগুলোর

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 13, 2025No Comments2 Mins Read

    ঢাকা : রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে গত ৬ মার্চ পাঁচটি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ ১৬৬টি সুপারিশ পাঠিয়েছিল জাতীয় ঐকমত্য কমিশন।

    বৃহস্পতিবার (১৩ মার্চ) পর্যন্ত মতামত জানানোর সময়সীমা দেয়া হলেও এখনই এ ব্যাপারে নিজেদের অভিমত জানাবে না বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, বিএনপির মিত্র ১২ দলীয় জোট, বাম জোটসহ বেশকিছু রাজনৈতিক দল।

    সুপারিশগুলো ছক আকারে এমসিকিউ (মালটিপল চয়েস কোয়েশ্চেন) আকারে পাঠানো হয়েছিল। যেখানে ‘টিকচিহ্ন’ দিয়ে ১২০টি প্রশ্নের বিষয়ে মতামত জানতে চাওয়া হয়।

    সুপারিশের বিষয়ে ‘একমত’, ‘একমত নই’ ও ‘আংশিকভাবে একমত’— এই তিনটি বিকল্প রাখা হয়েছে। এছাড়া সময় ও বাস্তবায়নের ক্ষেত্রে রাখা হয়েছে ছয়টি বিকল্প। মন্তব্যের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা।

    প্রস্তাবিত এমসিকিউ পদ্ধতিতে ‘টিকচিহ্ন’ দিয়ে মতামত জানাতে অনীহা প্রকাশ করেছে বিএনপি। দলটি সংস্কারের বিষয়ে দলের সার্বিক মতামত পরে বিস্তারিত আকারে জানানোর ইচ্ছে প্রকাশ করেছে।

    এদিকে, ১৩ মার্চ মতামত জমা দেয়ার সময়সীমা থাকলেও, জমা দিচ্ছে না জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদসহ বেশকিছু দল। এদের কেউ কেউ ঐকমত্য কমিশনের কাছে আরও সময় চেয়েছে।

    উল্লেখ্য, যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলোর ঐকমত্যে পৌঁছবে, তত তাড়াতাড়ি জাতীয় সনদ তৈরি হবে। যার উপর ভিত্তি করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা হতে পারে, এমনটাই জানিয়েছেন ঐকমত্য কমিশনের সদস্যরা।

    রাজনৈতিক দলগুলোর পাশাপাশি গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ব্যাপারে নাগরিকদের মতামত জানার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছিলেন ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ড. আলী রীয়াজ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version