Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Friday, November 27
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৯ মিনিটেই শেষ ট্রেনের ১৫ হাজার টিকিট!
    Lead

    ৯ মিনিটেই শেষ ট্রেনের ১৫ হাজার টিকিট!

    ওয়েবসাইটে ২০ লাখ হিট
    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMarch 14, 2025No Comments2 Mins Read

    ঢাকা : ঈদুল ফিতরে ট্রেনে ঈদযাত্রার প্রথম দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয় সকাল ৮টায়। এ সময় বিক্রি করা হয় পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট।

    টিকিট বিক্রি শুরুর প্রথম ৯ মিনিটেই এ অঞ্চলের বেশিরভাগ অগ্রিম টিকিট শেষ হয়ে গেছে। বাকি ট্রেনগুলোর ৪/৫টি করে টিকিট এখনো অনলাইনে পাওয়া যাচ্ছে।

    অনলাইনভিত্তিক এই টিকিট বিক্রিতে ১৫ হাজার ৭৭৩টি টিকিটের বিপরীতে সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ২০ লাখ হিট পড়েছে বলে জানিয়েছেন ঢাকা রেলওয়ে স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন।

    শুক্রবার (১৪ মার্চ) সকাল ৯টায় রেলের টিকিট বিক্রির ওয়েবসাইটে দেখা যায়, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম অভিমুখী কোনো ট্রেনের টিকিট অবশিষ্ট নেই। তবে, ঐ সময় পর্যন্ত পঞ্চগড়, লালমনিরহাট, পার্বতীপুর ও রাজশাহীগামী ট্রেনের টিকিট অবশিষ্ট ছিল। সকাল ১১টার দিকে মোটামুটি সব অঞ্চলের ট্রেনের টিকিটই শেষ হয়ে গেছে। এর ফাঁকেও একটি দুটি ট্রেনের টিকিট মাঝেমধ্যে দেখাচ্ছে।

    এদিকে ১৪ মার্চ দেওয়া হয়েছে আগামী ২৪ মার্চের অগ্রিম টিকিট। অর্থাৎ আজকে টিকিট কাটলে ২৪ তারিখে ট্রেনে ঈদ যাত্রা করতে পারবে যাত্রীরা।

    এ বিষয়ে জানতে চাইলে ঢাকা রেলওয়ে স্টেশনের স্টেশন ম্যানেজার শাহাদাত হোসেন গণমাধ্যমকে বলেন, ঢাকা থেকে পশ্চিমাঞ্চল এবং পূর্বাঞ্চলে চলাচল করা ৪৩টি আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হবে আজ। সবমিলিয়ে প্রায় ৩৩ হাজার ২৫৭টি টিকিট বিক্রি হবে অনলাইনে। এর মধ্যে শুক্রবার সকাল আটটা থেকে পশ্চিমাঞ্চলের ২০টি আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

    এ অঞ্চলের ট্রেনে প্রায় ১৭ হাজারের মতো টিকিট রয়েছে। টিকিট বিক্রির আট থেকে নয় মিনিটের মধ্যে মোটামুটি শেষ হয়ে গেছে। যাত্রীদের চাহিদার তুলনায় টিকিটের সংখ্যা কম হওয়ায় সবাই টিকিট পাচ্ছে না। এদিকে শুক্রবার দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলে চলাচল করা ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে অনলাইনে।

    রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল ১৫ মার্চ বিক্রি করা হবে ২৫ মার্চের অগ্রিম টিকিট। পর্যায়ক্রমে ২৬ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৬ মার্চ।

    ২৭ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৭ মার্চ। ২৮ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৮ মার্চ। ২৯ মার্চের টিকিট বিক্রি করা হবে ১৯ মার্চ এবং ৩০ মার্চের টিকিট বিক্রি করা হবে ২০ মার্চ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version