Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ৩১ দফাই দেশের মুক্তির সনদ: তারেক রহমান
    Lead

    ৩১ দফাই দেশের মুক্তির সনদ: তারেক রহমান

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাApril 15, 2025No Comments2 Mins Read

    ৩১ দফাকে দেশের মুক্তির সনদ হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, রাষ্ট্র মেরামতের এ রূপরেখা বাস্তবায়নে প্রবাসী নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।

    তিনি বলেন, বাংলাদেশের মানুষ বিএনপির আদর্শে বিশ্বাস রাখে। এ আদর্শ রক্ষা করতে বহু নেতা-কর্মী জীবন দিয়েছে, নিখোঁজ হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে।

    গত ১৩ এপ্রিল রাতে ‘নাগরিক ভাবনা’ শীর্ষক এক ভার্চুয়াল আলোচনায় তিনি এসব কথা বলেন। এতে মালদ্বীপসহ বিভিন্ন দেশের প্রবাসী বিএনপি নেতারা অংশ নেন।

    অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। প্রধান আলোচক ছিলেন ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, বিশেষ আলোচক হিসেবে যুক্ত ছিলেন ইসমাঈল জাবিউল্লা ও ড. মাহাদী আমিন।

    তারেক রহমান বলেন, ৩১ দফার ভিত্তি হলো জনগণের অধিকার ফিরিয়ে আনা। এটি কেবল রাজনৈতিক রূপরেখা নয়, এটি দেশ গড়ার রূপরেখা।

    সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে তারেক রহমান বলেন, ৩১ দফার পূর্বে ভিশন ২০/৩০, যা ২০১৬ সালে বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন। পরবর্তীতে দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সবকিছু বিবেচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ২৭ দফা উপস্থাপন করে। তার প্রায় দেড় থেকে দুই বছর আগে ৩১ দফা উপস্থাপন করে জাতির সামনে।

    বিএনপি বিগত ৪০ বছরে যে আদর্শ তৈরি করেছে, বাংলাদেশের কোটি কোটি মানুষ এই আদর্শকে বিশ্বাস করে। এ দলের লক্ষ্য বাস্তবায়ন করতে গিয়েই বিএনপির হাজারো নেতাকর্মী শহীদ হয়েছেন। অনেকে গুম-খুনের শিকার হয়েছেন, বহু নেতাকর্মী নির্যাতন আর অত্যাচারের শিকার হয়েছেন।’

    তিনি আরও বলেন, এ জাতি, ই দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হলে ক্ষেত্র বিশেষে সংস্কারের প্রয়োজন আছে। এটি একটি চলমান প্রক্রিয়া। বিএনপি যখন হাজার হাজার গায়েবি মামলায় জর্জরিত। লাখ লাখ নেতাকর্মী জেলে বন্দি, ঠিক তখনই শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারের প্রস্তাব করেছিল বিএনপি। ঠিক তখনই বিএনপি সংস্কারের কথা বলেছিল। যখন দলটি রাজপথে স্বৈরাচারের বিরুদ্ধে যুদ্ধ করেছে, আন্দোলন করেছে ও দেশ গঠনের চিন্তা করেছে।

    বিএনপি সবসময় জনগণের সাথে সম্পর্কিত উল্লেখ করে তারেক রহমান বলেন, বিএনপি সবসময় চেষ্টা করে জনগণের সাথে থাকতে, জনগণকে সাথে রাখতে। দেশের মানুষের স্বার্থ রক্ষায় ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দেশে ও প্রবাসের নেতাকর্মীদের নিজ নিজ অবস্থান থেকে কাজ করে যেতে হবে।

    ৩১ দফাই বাংলার মানুষের মুক্তির সনদ হিসেবে বিবেচিত বলে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

    ডেইলি ঢাকা প্রেস / ১৫ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version