Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফের উত্তাল যুক্তরাষ্ট্র
    Lead

    ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফের উত্তাল যুক্তরাষ্ট্র

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 20, 2025No Comments2 Mins Read

    যুক্তরাষ্ট্রের নাগরিকদের মধ্যে দিন দিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে অসন্তোষ বাড়ছে। সাম্প্রতিক সময়ে তার কর্মকাণ্ড মোটেও পছন্দ হচ্ছে না মার্কিনিদের। যে কারণে আবারও বিক্ষোভে নেমেছেন যুক্তরাষ্ট্রের মানুষ।

    স্থানীয় সময় শনিবার (১৯ এপ্রিল) যুক্তরাষ্ট্রের রাস্তায় নেমে আসে হাজার হাজার মানুষ। ‘৫০৫০১’ নামে পরিচিত এ বিক্ষোভ মার্কিন বিপ্লবের সূচনার ২৫০তম বার্ষিকীকে কেন্দ্র করে আয়োজিত হয়। এর অর্থ ‘৫০টি প্রতিবাদ, ৫০টি অঙ্গরাজ্য, ১টি আন্দোলন’। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

    রাজধানী ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক এবং শিকাগোসহ প্রধান শহরগুলো বিক্ষোভ হয়। হোয়াইট হাউজের বাইরে টেসলা ডিলারশিপগুলোর সামনে এবং বিভিন্ন শহরের কেন্দ্রে বিভিন্ন দাবিদাওয়া তুলে ধরেন বিক্ষোভকারীরা। ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের বিতাড়ন, সরকারি চাকরি থেকে ছাঁটাই, গাজা ও ইউক্রেন নীতির বিরোধীরা বিক্ষোভে অংশ নেন।

    অনেক বিক্ষোভকারী ‘রাজতন্ত্রকে না বলুন’ লেখা পোস্টার বহন করছিলেন, যা ছিল ইংরেজ শাসনের বিরুদ্ধে বিপ্লবের সূচনার স্মরণে একটি বার্তা। এছাড়া ‘শ্রমিকদের অবশ্য শক্তি থাকা উচিত’, ‘ইসরায়েলকে অস্ত্র দেয়া বন্ধ করুন’, ‘অভিবাসীদের সুরক্ষা দাও, পৃথিবীকে রক্ষা করো’, অভিবাসীদের স্বাগত’সহ বিভিন্ন স্লোগান লেখা পোস্টার তারা বহন করছিল।

    বিক্ষোভগুলো সাধারণত শান্তিপূর্ণই ছিল। যদিও ডেমোক্র্যাট প্রতিনিধি সুহাস সুব্রমানিয়াম এক্সে একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে এক ব্যক্তি ট্রাম্পের সাইন হাতে ভিড়ের মধ্যে জোর করে ঢুকে তাকে ক্ষুব্ধভাবে তিরস্কার করছেন।

    ‘৫০৫০১’ আগামী পহেলা মে যুক্তরাষ্ট্রজুড়ে পরবর্তী বিক্ষোভের ডাক দিয়েছে। এ দিনের কর্মসূচির নাম ‘মে দিবসের শক্তি’।

    যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিক্ষোভ ক্রমেই বাড়ছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রজুড়ে প্রথম বিক্ষোভের আয়োজন করা হয়েছিল ৫ এপ্রিল। ‘হ্যান্ডস অফ’ নামের ওই আন্দোলনেও ব্যাপক জনসমাগম হয়েছিল। সেটি ছিল শনিবারের চেয়েও বড় বিক্ষোভ। সে সময় ৫০টি অঙ্গরাজ্যের ১,২০০টি স্থানে বিক্ষোভ অনুষ্ঠিত হয়, যা ছিল ট্রাম্পের বিরুদ্ধে সবচেয়ে বড় জাতীয় প্রতিবাদ। সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে ট্রাম্পের জনপ্রিয়তা কমছে।

    গ্যালাপের সাম্প্রতিক জরিপ অনুসারে, ট্রাম্পের প্রথম কোয়ার্টারে কর্মদক্ষতার প্রতি ভোটারদের সমর্থনের হার ৪৫ শতাংশ, যা তার আগের প্রশাসনের একই সময়ের ৪১ শতাংশের চেয়ে বেশি।

    রয়টার্স/ইপসস-এর এক জরিপে দেখা গেছে, তার জনপ্রিয়তা ৪৭ শতাংশ থেকে কমে ৪৩ শতাংশে নেমে এসেছে। একই জরিপে দেখা যায়, অর্থনীতি নিয়ে তার পারফরম্যান্সে সন্তুষ্ট ৩৭ শতাংশ, যা আগের ৪২ শতাংশ থেকে কম।

    ডেইলি ঢাকা প্রেস/ ২০ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version