Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এশিয়ার এক পণ্যে ৩৫২১% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
    Lead

    এশিয়ার এক পণ্যে ৩৫২১% শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 22, 2025No Comments2 Mins Read

    দক্ষিণ পূর্ব এশিয়ার চার দেশ কম্বোডিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ভিয়েতনামের বিভিন্ন কোম্পানির সৌর প্যানেলের ওপর অত্যাধিক শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরমধ্যে কম্বোডিয়ার কিছু কোম্পানির পণ্যে ৩ হাজার ৫২১ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হবে।

    গত বছর তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে মার্কিন সৌর প্যানেল উৎপাদনকারীরা তাদের নিজ দেশের পণ্য বাঁচানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। তারা অভিযোগ করেন, চীনের কোম্পানিগুলো এসব দেশে কারখানা বানিয়ে সেগুলো যুক্তরাষ্ট্রে পাঠাচ্ছে। আর তাদের প্যানেলের দাম কম হওয়ায় যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে।

    এমন অবস্থায় এক বছর পর যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয় এই শুল্ক আরোপের প্রস্তাব দিয়েছে। আগামী জুনে দেশটির আরেক সরকারি এজেন্সি আন্তর্জাতিক বাণিজ্য কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে মঙ্গলবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

    এগুলো পাল্টাপাল্টি এবং ডাম্পিং-বিরোধী শুল্ক হিসেবে পরিচিত। যা কোম্পানি ও দেশ ভেদে আলাদা হয়ে থাকে। এরমধ্যে কম্বোডিয়ার কিছু কোম্পানির সৌর প্যানেলের ওপর ৩ হাজার ৫২১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। দেশটির মার্কিন সংস্থার তদন্তে সহায়তা না করায় এমন অভাবনীয় শুল্ক বসানো হয়েছে।

    অপরদিকে মালয়েশিয়ায় উৎপাদিত চীনা কোম্পানি জিনকো সোলারের পণ্যে মাত্র ৪১ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। থাইল্যান্ডে পণ্য উৎপাদন করা ত্রিনা সোলারের পণ্যে আরোপ করা হয়েছে ৩৭৫ শতাংশ শুল্ক।

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেন। ওই সময় দেশটির সৌর প্যানেল নির্মাতারা শুল্ক থেকে বাঁচতে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে নিজেদের কারখানা স্থানান্তরিত করে।

    ইউএস সেন্সাস ব্যুরো ফিগারের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ২০২৩ সালে এ চারটি দেশের কাছ থেকে ১২ বিলিয়ন ডলারের সৌর প্যানেল আমদানি করেছিল।

    অত্যাধিক এসব শুল্কের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো লাভবান হবে এবং তাদের উৎপাদন বাড়বে। তবে যারা কমদামে সৌর প্যানেল ব্যবহার করতেন তারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

    এদিকে গত সপ্তাহে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ভিয়েতনাম, মালয়েশিয়া এবং কম্বোডিয়া সফর করেন। সফরের সময় এ দেশগুলোকে যুক্তরাষ্ট্রের ‘বাণিজ্যিক গুণ্ডামি’ রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। এরপরই তাদের সৌর প্যানেলের এত বেশি শুল্ক আরোপ পরিকল্পনার বিষয়টি সামনে আসল।

    ডেইলি ঢাকা প্রেস / ২২ এপ্রিল ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version