Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাংবাদিক খন্দকার মো. জাহাঙ্গীরের মৃত্যুতে ডিএসইসি’র শোক
    বাংলাদেশ

    সাংবাদিক খন্দকার মো. জাহাঙ্গীরের মৃত্যুতে ডিএসইসি’র শোক

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 29, 2025No Comments1 Min Read

    ডিডিপি ডেস্ক.  ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্য ও দৈনিক ইনকিলাবের সিনিয়র সাব-এডিটর খন্দকার মো. জাহাঙ্গীর আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

    মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, তিন নাতি, আত্মীয় স্বজন, বহু সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

    তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ডিএসইসি’র সভাপতি মুক্তাদির অনিক ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

    মঙ্গলবার (২৯ এপ্রিল) এক বিবৃতিতে ডিএসইসি নেতৃবৃন্দ খন্দকার মো. জাহাঙ্গীরের আত্মার শান্তি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করেন এবং তাঁর শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

    সংগঠনের দপ্তর সম্পাদক জাফরুল আলম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য জানান।

    খন্দকার মো. জাহাঙ্গীর মঙ্গলবার (২৯ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে সাভারে বড় ছেলের বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসইসি’র সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খান।

    তিনি দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিষ্ঠাকাল থেকে দীর্ঘ সময়কাল সহ-সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। তিনি চৈতার মরহুম পীরে কামেল ইউনুস (রহ.) ভাইয়ের জামাতা ছিলেন। তার প্রথম নামাজের জানাজা সাভার এবং দ্বিতীয় জানাজা পটুয়াখালী জেলাধীন বড় বিঘাই ইউনিয়নে নিজ গ্রামের বাড়ি অনুষ্ঠিত হয়েছে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version