Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার পাকিস্তানের জন্য সুখবর দিলেন ইমরান খান!
    Ticker

    এবার পাকিস্তানের জন্য সুখবর দিলেন ইমরান খান!

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কApril 30, 2025No Comments2 Mins Read

    ডিডিপি ডেস্ক.   পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, নরেন্দ্র মোদির আগ্রাসন নীতিই পাকিস্তানের জনগণকে ঐক্যবদ্ধ করেছে। গোটা পাকিস্তান আজ একতাবদ্ধ হয়ে নরেন্দ্র মোদির যুদ্ধোন্মাদ ও  আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। কারাবন্দি অবস্থায় আইনজীবীদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন। ইমরান খান মনে করেন, ভারতের যুদ্ধোন্মাদ ও আগ্রাসী অবস্থান পাকিস্তানের জাতীয় ঐক্যকে শক্তিশালী করাছে।

    পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।

    আদিয়ালা কারাগারে আটক থাকা অবস্থায় ইমরান খান বলেন, “যদিও আমরা বর্তমান অগণতান্ত্রিক সরকারের বৈধতা স্বীকার করি না, তবুও মোদির এই মনোভাব কেবল ভারত-পাকিস্তান সম্পর্কের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি।”

    কারাবন্দি অবস্থায় ইমরান খানের এমন মন্তব্য রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ। কারণ তিনি একদিকে বর্তমান পাক সরকারকে ‘ভুয়া’ বলে সমালোচনা করছেন, অপরদিকে ভারতের বিরুদ্ধে জাতীয় ঐক্যের ডাক দিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি এক ধরনের কৌশল, যার মাধ্যমে তিনি জনগণের মধ্যে নিজের অবস্থান পুনরায় শক্তিশালী করতে চাইছেন।

    পিটিআই দলের ফেসবুক পেজে তার এই বক্তব্য হুবহু প্রকাশ করা হয়। সেখানে আরও উল্লেখ করা হয়, ইমরান খান বিশ্বাস করেন— “এখন জাতীয় সংহতির সময়। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সার্বভৌমত্ব রক্ষায় জাতিকে এক কণ্ঠে কথা বলতে হবে।”

    ইমরান খানের এই মন্তব্য এমন সময় সামনে এলো, যখন পেহেলগাম হামলার পর ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে পৌঁছেছে। দিল্লি ইসলামাবাদের বিরুদ্ধে সন্ত্রাসে মদদ দেওয়ার অভিযোগ তুলেছে, যার জবাবে পাকিস্তানও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা

    November 28, 2026

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version