Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিএনপি জামায়াত লুলা দল বলে কটাক্ষ ইবি সাংবাদিকের
    বাংলাদেশ

    বিএনপি জামায়াত লুলা দল বলে কটাক্ষ ইবি সাংবাদিকের

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিMay 2, 2025No Comments1 Min Read

    ইবি প্রতিনিধি: জুলাই অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ‘লুলা দল’ বলে কটাক্ষ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক সাংবাদিক। তার নাম সাকিব আসলাম, সে বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী ও এক অনলাইন পোর্টালের সাংবাদিক।

    সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির একটি মেসেঞ্জার গ্রুপের কথোপকথনের স্ক্রিনশট ফাঁস হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি ছড়িয়ে পড়ার পরেই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। জুলাই অভ্যুত্থানের চূড়ান্ত মুহুর্তে নির্বাহী আদেশে জামায়াত-শিবির নিষিদ্ধের আগের দিন ৩১ জুলাই রাতে কীভাবে একজন সাংবাদিক এভাবে কটাক্ষ করতে পারে তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।

    ফাঁস হওয়া স্ক্রিনশটে সাকিবকে বলতে দেখা যায়, ❝ প্রধানমন্ত্রী ছাগল না। বিএনপি আর জামাত লুলা দল। ক্ষমতায় গেলে ১৮/১৯ এই যেত। শিক্ষার্থীরা এদের লিড দিচ্ছে এমন মনে হইছে আজ। কাল নিষিদ্ধ করবে, তারপর কি করে দেখিস প্রধানমন্ত্রী❞।

    এভাবেই পতিত আওয়ামী সরকারের ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্দনা এবং বিএনপি ও জামায়াতে ইসলামীকে হেয় প্রতিপন্ন করে মন্তব্য করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সাকিব আসলাম।

    এ বিষয়ে জানতে চাওয়া হলে অভিযুক্ত সাকিব আসলাম প্রথমে প্রশ্নটা বুঝতে পারেননি বলে আবার প্রশ্ন করতে বলেন। পুনরায় লুলা দল বলার ব্যাখ্যা চাওয়া হলে তিনি আর কোন জবাব না দিয়ে ফোন কেটে দেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সোহরাওয়ার্দী থেকে কি আসবে নতুন বাংলাদেশের ঘোষণা? বিজয়ের মাসে ঐক্য, ন্যায় ও আগামীর প্রত্যাশা
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version