Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতের ৭৭ ড্রোন ভূপাতিত করল পাকিস্তান
    Lead

    ভারতের ৭৭ ড্রোন ভূপাতিত করল পাকিস্তান

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 9, 2025No Comments2 Mins Read

    ভারতীয় ৭৭টি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান সেনাবাহিনী। সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসরায়েলিদের তৈরি এসব হারোপ ড্রোন বিভিন্ন জায়গায় ভূপাতিত করা হয়েছে। পাকিস্তানের কেন্দ্রীয় তথ্যমন্ত্রী আত্তা তারার শুক্রবার (৯ মে) এ তথ্য নিশ্চিত করেছেন।

    ৭৭টি ড্রোনের মধ্যে ২৯টি ড্রোন মঙ্গলবার (০৬ মে) থেকে বৃহস্পতিবার (০৮ মে) সন্ধ্যা পর্যন্ত এবং বাকি ৪৮টি ড্রোন শুক্রবার সারাদিন পর্যন্ত ভূপাতিত করা হয়েছে।

    মঙ্গলবার (০৬ মে) মধ্যরাতে হঠাৎ আজাদ কাশ্মির ও পাকিস্তানের বিভিন্ন জায়গায় ব্যাপক মিসাইল হামলা চালায় ভারত। এর জবাবে পাকিস্তান সঙ্গে সঙ্গে যুদ্ধবিমান দিয়ে ভারতের হামলা প্রতিহতের চেষ্টা চালায়। এ সময় পাকিস্তানের হামলায় ভারতের পাঁচটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়।

    বৃহস্পতিবার (০৮ মে) ভারতের সংবাদমাধ্যমে দাবি করা হয়, পাকিস্তান তাদের বিভিন্ন শহর লক্ষ্য করে মিসাইল ছুড়েছে। তবে পাকিস্তান এ দাবি প্রত্যাখ্যান করেছে।

    এক্সপ্রেস ট্রিবিউন একই প্রতিবেদেন জানিয়েছে, কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতীয় সেনাদের গোলাবর্ষণে পাঁচ বেসামরিক মানুষ মারা গেছেন। ভারত বিনা উস্কানিতে গোলাবর্ষণ করছে এমন দাবি করে সংবাদমাধ্যমটি বলেছে, পাকিস্তানি সেনারা পূর্ণশক্তি দিয়ে এসব উস্কানির জবাব দিচ্ছে।

    পাকিস্তানের এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন, কূটনীতিকে কাজে লাগিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা বন্ধ হওয়ার জন্য অপেক্ষা করবেন তারা। কিন্তু কূটনীতি ব্যর্থ হলে ভারতে পাল্টা হামলা চালানো হবে।

    পারমাণবিক শক্তিধর দুই দেশের উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র, সৌদি আরব এবং অন্যান্য দেশগুলো চেষ্টা চালিয়ে যাচ্ছে।

    পাক এ কর্মকর্তা মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে শুক্রবার (৯ মে) বলেছেন, ‘পাকিস্তান কূটনীতিকে সুযোগ দিচ্ছে।’ তিনি অভিযোগ করেন, গতকাল ভারত দাবি করেছিল পাকিস্তান তাদের ১৫টি শহরে মিসাইল ছুড়েছে। যা সত্যি নয়। এর মাধ্যমে ভারত ‘হাইপ’ তোলার চেষ্টা করছে বলে দাবি তার।

    বৃহস্পতিবার (০৮ মে) পাকিস্তান ডিজিএফআইয়ের মহাপরিচালক লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতে পাকিস্তানের মিসাইল হামলার দাবিকে ‘হাস্যকর’ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, “এটি এমন অসাধারণ এবং বানানো গল্প যে। এ নিয়ে আপনারা শুধু হাসতে পারবেন।”

    পাকিস্তান এখন পর্যন্ত ভারতে কোনো মিসাইল বা ড্রোন পাঠায়নি বলে জানিয়েছেন ওই সরকারি কর্মকর্তা।

    তবে ভারতের এক সামরিক কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন, তাদের নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মিরের জম্মুতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এছাড়া পাঞ্জাব রাজ্যের পাঠানকোটের পুলিশ জানিয়েছে, তারা বিস্ফোরণের ব্যাপারে জানতে পেরেছে। ওই সময় সেখানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছিল।

    পাকিস্তানের সরকারি সূত্রটি জানিয়েছে, পাকিস্তান যে ভারতে কোনো হামলা চালায়নি সেটি নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে তাদের স্যাটেলাইটের ছবি বিশ্লেষণ করার আহ্বান জানিয়েছে ইসলামাবাদ।

    ডেইলি ঢাকা প্রেস/ ০৯ মে ২০২৫/ জেডআরসি

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version