Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Saturday, November 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইবির ডি ইউনিটের ফল প্রকাশ, প্রথম নওগাঁর রাকিব
    বাংলাদেশ

    ইবির ডি ইউনিটের ফল প্রকাশ, প্রথম নওগাঁর রাকিব

    ইবি প্রতিনিধিBy ইবি প্রতিনিধিMay 11, 2025No Comments1 Min Read

    ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বতন্ত্র ‘ডি’ ইউনিট তথা ধর্মতত্ত্ব অনুষদের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ১০০ নম্বরের পরীক্ষায় ৬৪.২৫ পেয়ে প্রথম হয়েছেন নওগাঁর নামাজগড় গাউসুল আজম কামিল মাদ্রাসার শিক্ষার্থী মোঃ রাকিবুল হাসান। তার রোল ডি১১১৬।

    রোববার (১১ মে) রাত সাড়ে ৯ টায় ধর্মতত্ত্ব অনুষদের ডীন ও পরীক্ষার সমন্বয়ক অধ্যাপক ড. আ. ব. ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফীর স্বাক্ষরিত এই ফল প্রকাশ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, ট্রেজারার অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. মোঃ শাহিনুজ্জামান প্রমুখ।

    এদিন, সকাল ১১টা থেকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন ও রবীন্দ্র নজরুল কলা ভবনে ডি ইউনিটের পরীক্ষা শুরু হয়ে বেলা ১২ টায় শেষ হয়। ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বমোট ৩২০ আসনের বিপরীতে ১ হাজার ৮২৮ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। ফলাফল পর্যালোচনা করে দেখা যায়, এতে পাশের হার ৭০ শতাংশ। জিপিএ সহ ১২০ নম্বরের মধ্যে ১০৪.২৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছেন শয়ন আরাফাত (ডি-১৯৫৯) এবং ১০৪.০২ নম্বর তৃতীয় হয়েছেন মেহেদী হাসান রনি (ডি-০৭৪৮)।

    উল্লেখ্য, ডি ইউনিট ভুক্ত ৪টি বিভাগ হচ্ছে – আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আল হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ এবং কলা অনুষদের আরবি ভাষা ও সাহিত্য বিভাগ। এতে প্রতি বিভাগে ৮০টি করে মোট ৩২০টি আসনের বিপরীতে লড়েন ভর্তিচ্ছুরা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version