Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার
    Lead

    এবার ভারত-পাকিস্তানের পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 14, 2025No Comments2 Mins Read

    যুদ্ধবিরতির পর কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় (এলওসি) পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসছে। উত্তেজনা আরো না বাড়ানোর জন্য উভয় দেশই নিয়মিত একে অপরের সঙ্গে যোগাযোগও রাখছে।

    এর মধ্যেই কূটনৈতিক সংঘাতে জাড়িয়েছে ভারত ও পাকিস্তান। গুপ্তচরবৃত্তির অভিযোগে উভয় দেশই একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে। খবর দ্য ডনের।

    সংবাদমাধ্যমটি বলছে, ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, ঠিক তখনই দুই দেশ গুপ্তচরবৃত্তির অভিযোগে একে অপরের হাইকমিশনের কর্মকর্তাকে বহিষ্কার করেছে।

    আর এই পদক্ষেপ উভয় দেশের মধ্যকার দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে।

    মূলত কর্মকর্তা বহিষ্কারের এই পাল্টাপাল্টি পদক্ষেপের শুরু হয় ভারতের পক্ষ থেকে। দিল্লিতে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনের একজন কর্মকর্তাকে “কূটনৈতিক মর্যাদার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ কার্যকলাপের” অভিযোগে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে ২৪ ঘণ্টার মধ্যে দেশ ছাড়তে বলা হয়।

    ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। ভারতের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এমন এক সময়ে নেওয়া হয় যখন দেশটির পাঞ্জাব রাজ্যে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়, যাদের বিরুদ্ধে পাকিস্তানি এক হ্যান্ডলারকে সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য ফাঁস করার অভিযোগ রয়েছে।

    পাঞ্জাব পুলিশ জানায়, আটকদের একজন পাকিস্তান হাইকমিশনের এক কর্মকর্তার নির্দেশে সেনাবাহিনীর চলাচলের তথ্য পাচার করছিল।

    এই অভিযোগের পর ভারত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে আনুষ্ঠানিক প্রতিবাদপত্র হস্তান্তর করে। পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও একইদিন সন্ধ্যায় দিল্লিতে নিযুক্ত ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তাকে বহিষ্কার করে।

    বহিষ্কৃত ওই কর্মকর্তার নাম শংকর রেড্ডি চিন্তালা। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর জানায়, তিনি “কূটনৈতিক মর্যাদার অপব্যবহার করে গুপ্তচরবৃত্তিতে জড়িয়ে পড়েছিলেন”।

    এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শংকর রেড্ডিকে ‘পারসোনা নন গ্রাটা’ ঘোষণা করে তার পরিবারসহ ২৪ ঘণ্টার মধ্যে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।

    ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে ডেকে এনে একটি প্রতিবাদপত্রও হস্তান্তর করে পাকিস্তান, যেখানে “অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের” তীব্র প্রতিবাদ জানানো হয়।

    পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর একইসঙ্গে ভারতীয় হাইকমিশনকে স্মরণ করিয়ে দেয়, কূটনৈতিক রীতিনীতি অনুসরণ করা এবং দায়িত্বের অপব্যবহার না করাই একটি দায়িত্বশীল রাষ্ট্রের আচরণ হওয়া উচিত।

    মূলত পাল্টাপাল্টি এই বহিষ্কারের ঘটনা এমন এক সময় ঘটল, যখন পরমাণু অস্ত্রধারী এই দুই দেশের মধ্যে সীমান্ত সংঘর্ষ, অস্ত্রবিরতি লঙ্ঘন এবং ক্রস-বর্ডার হামলার অভিযোগে উত্তেজনা চরমে রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version