Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা
    Lead

    ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে নগর ভবনে তালা

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 15, 2025No Comments3 Mins Read

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন বিএনপি নেতা ইশরাক হোসেনের অনুসারীরা। তারা দ্রুত ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

    এদিকে দাবি আদায়ে নগর ভবনের প্রতিটি ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাকের অনুসারীরা। এতে নগর ভবনে ঢুকতে পারছেন না সংস্থাটির কর্মকর্তা-কর্মচারীরা। নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে যাওয়া লোকজনও ফিরে যাচ্ছেন।

    এ ছাড়া নগর ভবনের ১২তলায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কার্যক্রমও বন্ধ রয়েছে। তালা দেওয়ার সংবাদ পেয়ে অফিসে যাননি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মন্ত্রণালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারীরাও অফিসে ঢুকতে পারেননি। সবাই নগর ভবনের নিচে সিঁড়ি, গাছতলায় বসে আছেন।

    গত ২৭ মার্চ বিএনপির পররাষ্ট্রবিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাককে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করে গত ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু এখন পর্যন্ত ইশরাকের শপথগ্রহণের ব্যবস্থা নেওয়া হয়নি।

    প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টা থেকে ডিএসসিসির নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা। এর মধ্যে নগর ভবনের নিচতলায় ‘ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে: নগরবাসী’ ব্যানারে মঞ্চ তৈরি করেছেন ইশরাকের অনুসারীরা। এই মঞ্চে ঢাকার বিভিন্ন এলাকা থেকে পৃথক পৃথক মিছিল নিয়ে জড়ো হয়েছেন লোকজন।

    ওই মঞ্চে বক্তারা অভিযোগ করেন, ২০২০ সালে তারা ভোট দিয়ে ইশরাককে মেয়র পদে নির্বাচিত করেছিলেন। কিন্তু ফল জালিয়াতি করে ইশরাককে পরাজিত করা হয়েছিল। আদালতের রায়ে তিনি মেয়র পদ ফিরে পেয়েছেন। কিন্তু নানা টালবাহানা করে তাকে দায়িত্ব বুঝিয়ে দেওয়া বা শপথ পড়াচ্ছে না স্থানীয় সরকার মন্ত্রণালয়। এর প্রতিবাদ জানাতে তারা এই বিক্ষোভে অংশ নিয়েছেন।

    নাম প্রকাশে অনিচ্ছুক ডিএসসিসির এক কর্মকর্তা জানান, অফিস শুরুর আগেই সকাল ৯টার দিকে নগর ভবনে ওঠার ফটকগুলোতে তালা লাগিয়ে দেন ইশরাকের অনুসারীরা। এতে সংস্থা এবং মন্ত্রণালয় কর্মকর্তা-কর্মচারীরা কেউ অফিসে ঢুকতে পারেননি।

    নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা লোকজনও ফেরত যাচ্ছেন। মন্ত্রণালয় এবং ডিএসসিসির কর্মকর্তারা নগর ভবনের বারান্দা, গাছতলায় দাঁড়িয়ে, বসে আছেন। আজ তারা অফিসে ঢুকতে পারবেন কিনা তা কেউ বলতে পারছেন না।

    লালবাগ থেকে মিছিল নিয়ে এসে নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাকের অনুসারী আলী হায়দার। তিনি বলেন, যতদিন ইশরাক হোসেনকে শপথ পড়ানোর দিনক্ষণ ঘোষণা করা না হবে, ততদিন পর্যন্ত তারা নিয়মিত এই কর্মসূচি পালন করে যাবেন।

    তবে নগরভবনে তালা দেওয়ার কারণে নাগরিক সেবা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান। তিনি বলেন, নগর ভবনে তালা দেওয়ার বিষয়টি সকালেই স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে আন-অফিসিয়ালি জানানো হয়েছে।

    আর সকালে অফিস করতে গিয়ে মন্ত্রণালয় এবং করপোরেশনের অনেক কর্মকর্তা ফিরে গেছেন। তবে যাদের করপোরেশনের বাইরে কাজ আছে, যেমন উচ্ছেদ অভিযান, সচিবালয়ের সভা ও ডিএসসিসির আঞ্চলিক অফিসগুলোতে কাজ চলছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version