Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সেনাবাহিনীতে নারীর শক্তি: বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট
    Lead

    সেনাবাহিনীতে নারীর শক্তি: বদলে যাচ্ছে যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 15, 2025No Comments6 Mins Read

    এক সময় সেনাবাহিনী ছিল সম্পূর্ণরূপে পুরুষের নিয়ন্ত্রিত একটি ক্ষেত্র। কিন্তু সময় বদলেছে। আজ বিশ্বজুড়ে নারীরা শুধু সেনাবাহিনীর অংশই নন, বরং নেতৃত্ব দিচ্ছেন, যুদ্ধক্ষেত্রে লড়ছেন, স্ট্র্যাটেজি তৈরি করছেন এবং আন্তর্জাতিক মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

    নারীদের সামরিক বাহিনীতে অংশগ্রহণ আধুনিক যুদ্ধনীতির এক নতুন যুগের সূচনা করেছে, যেখানে দক্ষতা, নেতৃত্ব এবং সাহসিকতাই মূল নিয়ামক, লিঙ্গ নয়।

    যুক্তরাষ্ট্র: নেতৃত্বের শীর্ষে নারী
    যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে বর্তমানে ২ লাখের বেশি নারী সদস্য রয়েছেন। ২০১৬ সাল থেকে নারীরা সব ধরনের যুদ্ধপদে আবেদন করতে পারছেন। ২০২৩ সালে লরা রিচার্ডসন নামে একজন নারী জেনারেল যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ডের দায়িত্ব নেন, যা সামরিক ইতিহাসে এক মাইলফলক।

    ভারত: যুদ্ধবিমানে নারী পাইলট থেকে কমান্ডার পদে উন্নয়ন
    ভারতে ২০১৫ সালে প্রথমবারের মতো নারী ফাইটার পাইলট নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ভারতীয় বায়ুসেনায় নারী পাইলট সংখ্যা ২০-র বেশি। ২০২৩ সালে একজন নারী অফিসার সেনাবাহিনীর ‘প্যারা স্পেশাল ফোর্স’-এ অংশ নিয়ে ইতিহাস গড়েন।

    ইসরায়েল: বাধ্যতামূলক সামরিক সেবা নারী-পুরুষ উভয়ের জন্য
    ইসরায়েল বিশ্বের একমাত্র দেশ যেখানে নারীদের জন্যও সামরিক সেবা বাধ্যতামূলক। প্রায় ৯০ শতাংশ সামরিক পদে নারীদের প্রবেশাধিকার রয়েছে। দেশটির নারী সেনারা অস্ত্র প্রশিক্ষণ, সাইবার যুদ্ধ, গোয়েন্দা মিশন এবং ফিল্ড কমান্ডে দক্ষতার সঙ্গে কাজ করছেন।

    নরওয়ে ও স্ক্যান্ডিনেভিয়া: সাম্যবাদের উদাহরণ
    নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ডের মতো দেশগুলোতে সামরিক বাহিনীতে লিঙ্গভিত্তিক কোনো বৈষম্য নেই। ২০১৫ সালে নরওয়ে বিশ্বের প্রথম ন্যাটো সদস্য রাষ্ট্র হিসেবে বাধ্যতামূলকভাবে নারীদের সামরিক সেবায় অন্তর্ভুক্ত করে।

    বাংলাদেশ: শান্তিরক্ষী মিশনে নারীদের অগ্রণী ভূমিকা
    বাংলাদেশ সেনাবাহিনীতে নারীদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নারী সেনাদের প্রশংসা বিশ্বজুড়ে। বর্তমানে বিভিন্ন দেশে পাঠানো কনটিনজেন্টে নারী সদস্যরা সফলভাবে দায়িত্ব পালন করছেন। নারী চিকিৎসক, ইঞ্জিনিয়ার, লজিস্টিক অফিসার থেকে শুরু করে ফিল্ড কমান্ডার পর্যন্ত দায়িত্ব পালন করছেন অনেকে।

    প্রযুক্তিগত এবং সাইবার যুদ্ধেও নারীদের আধিপত্য
    আজকের যুদ্ধে শুধু ময়দানে যুদ্ধ নয় — ড্রোন নিয়ন্ত্রণ, সাইবার হামলা প্রতিরোধ এবং তথ্য বিশ্লেষণের মতো টেক-নির্ভর শাখাতেও নারীরা অসাধারণ দক্ষতার পরিচয় দিচ্ছেন। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও দক্ষিণ কোরিয়ার সাইবার ইউনিটগুলোতে নারী সেনাদের ভূমিকা ক্রমাগত বাড়ছে।

    বিশ্বের নারী সেনাদের প্রতি দৃষ্টিভঙ্গির পরিবর্তন
    বর্তমানে যুদ্ধের সংজ্ঞা যেমন বদলেছে, তেমনি বদলেছে নারী সেনাদের প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গিও। এখন নারী মানেই কেবল নার্স বা প্রশাসনিক অফিসার নয় – বরং যুদ্ধের ময়দানে প্রতিপক্ষের চোখে সমান ভয়ঙ্কর এক সৈনিক।

    জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। অথচ জাতিসংঘের পরিচালিত মিশনগুলো নারী শান্তিরক্ষীর সংখ্যা হাতে গোনা। ১৯৫৭ সাল থেকে ১৯৮৯ সাল পর্যন্ত মাত্র ২০ জন নারী নিয়োজিত ছিলেন এসব মিশনে। পরে অবশ্য সেই সংখ্যা ধীরে ধীরে বাড়ছে। বর্তমানে জাতিসংঘ মিশনে নিয়োজিত শান্তিরক্ষীদের মধ্যে ৫ শতাংশের মতো নারী।

    নারী শান্তিরক্ষী বাড়ানোর বিষয়ে দেশগুলোর সঙ্গে জাতিসংঘের দূতিয়ালি অব্যাহত রয়েছে। জাতিসংঘ মিশনে নারী সেনা পাঠানোর ক্ষেত্রে এগিয়ে যুক্তরাষ্ট্র। দেশটির সেনাবাহিনীর প্রতি পাঁচজন কর্মকর্তার একজন নারী। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্সসহ ১৬টি দেশ নারীদের সম্মুখযুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে, যা আগে পুরুষদের জন্য সংরক্ষিত ছিল।

    নারী সেনাসদস্যের সংখ্যা বাড়ায় ইতিবাচক ধারণার জন্ম দিয়েছে যে নারীরা দায়িত্ব পালন করতে পারেন। এ ছাড়া যুদ্ধের প্রভাব মোকাবিলায় কমান্ডাররা নারীদের আস্থাভাজন হিসেবে মানতে বাধ্য হচ্ছেন। তবে উন্নতি যত দ্রুত হওয়ার দরকার, ততটা হয়নি। আরও বেশি মৌলিক পরিবর্তন ও নারী সেনাদের প্রতি কিছু দৃষ্টিভঙ্গি পরিবর্তন না আনলে এটা সম্ভবও নয়।

    নারী সেনাদের এগিয়ে নিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতিসংঘ। সামরিক বাহিনীতে ১৯৯৩ সালে যেখানে মাত্র ১ শতাংশ নারী ছিলেন, সেখানে ২০২৮ সালে ১৫ শতাংশে এবং পুলিশ বাহিনীতে ২০ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্ব সংস্থাটি। ২০১৯ সালে এক অনুষ্ঠানে ভাষণে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, ‘এখানে শুধু সংখ্যার প্রশ্ন নয়, আমাদের প্রতিশ্রুতি পূরণের দক্ষতার বিষয়ও বটে।’

    জাতিসংঘ মিশনে নারীদের নিয়োগ দেওয়ার বিষয়ে একটি স্মরণীয় ঘটনা হচ্ছে, ২০০৭ সালে ভারতের ১০৩ জন নারী পুলিশ সদস্যকে লাইবেরিয়ায় পাঠানো। এটাই জাতিসংঘের প্রথম নারী পুলিশ ইউনিট, যেখানে সবাই নারী। পরে অবশ্য বাংলাদেশের একটি নারী পুলিশ ইউনিটকে হাইতি ও কঙ্গোতে মোতায়েন করা হয়। এই উদ্যোগ অন্যান্য দেশেও দ্রুত ছড়িয়ে পড়ছে। কানাডার প্রতিরক্ষা বাহিনীর প্রধানের একজন লিঙ্গসমতাবিষয়ক উপদেষ্টা রয়েছেন।

    পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোতেও বিষয়টি অগ্রাধিকারের বিষয় হিসেবে দেখা হচ্ছে। লেফটেন্যান্ট কর্নেল র‌্যাচেল বর্তমান ন্যাটোতে কর্মরত। ২০১৯ সাল পর্যন্ত জোটটির প্রধান কমান্ডারের দায়িত্ব পালন করেছেন জেনারেল কার্টিস স্ক্যাপারোটি।

    নারীদের নিয়ে গঠিত একটি মার্কিন সেনাদল ইরাক ও আফগানিস্তানে মোতায়েনের কথা তুলে ধরে তিনি বলেছেন, এই নারীদের সমাজ ও পরিবারে বড় ধরনের প্রস্তাব ছিল। কারণ, রক্ষণশীল ধ্যানধারণা ও সংস্কৃতি এখনো পুরুষ সেনাদের সঙ্গে নারী সেনাদের মেলামেশাকে সমর্থন করে না।

    আধুনিক যুদ্ধে শত্রুদের বিরুদ্ধে যুদ্ধের চেয়েও অন্যান্য কাজ সেনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেনাদের এখন বিশ্বাস প্রতিষ্ঠা ও গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে হয়। ফলে পুরুষ সেনা-আধিক্যের দলটি যখন নারীদের সঙ্গে কথা বলতে যায়, তখন পরিস্থিতি প্রায়ই খারাপ হয়।

    ২০১১ সালে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর একটি জরিপে দেখা গেছে, আফগান সেনারা তাঁদের পশ্চিমা সহকর্মীদের খুন করার চেষ্টার প্রধান কারণ হলো, তল্লাশির সময় নারীদের গোপনীয়তা নীতি লঙ্ঘন। গবেষণায় মার্কিন নারী সেনারা বলেছেন, নারী সেনাদলের তল্লাশির সময় আফগান নারীদের থেকে ভালো আচরণ ও সমর্থন পান।

    নারীদের বিশেষ কিছু পন্থায় যুদ্ধক্ষেত্র পরিচালনা করতে দেখা যায়। মালিতে জাতিসংঘ মিশনে উপদেষ্টা হিসেবে কর্মরত ব্রিটিশ সেনা কর্মকর্তা ক্যাপ্টেন লিজি মিলওয়াটার বলেছেন, নারী সেনারা পুরুষদের মধ্যে যেমন কাজ করতে পারেন, তেমনি কোনো ঝুঁকি ছাড়াই নারী ও শিশুদের সঙ্গে যুক্ত হতে পারেন। তথ্য সংগ্রহ করতে পারেন। তল্লাশি করতে পারেন। যৌন নিপীড়ন বেড়ে যাওয়ার কারণে নারী সেনাদের প্রতি সহশীল আচরণ করেন নারীরা।

    কানাডার নারী, শাস্তি ও নিরাপত্তাবিষয়ক দূত জ্যাকুলিন ও-নেইল বলেছেন, নাইজেরিয়ার জঙ্গি সংগঠন বোকো হারামের অধিকাংশ আত্মঘাতী হামলাকারী নারী। তাঁরা মনে করেন, বাজার ও অন্যান্য জনসমাগম এলাকায় নারীদের প্রবেশ অনেক বেশি সহজ হয়। এ ছাড়া তল্লাশিচৌকিতে নারীদের কমই তল্লাশির মুখে পড়তে হয়। সেই সুযোগটা নেন ওই নারীরা। এসব নারী জঙ্গি হামলা ঠেকাতে নারী সেনা প্রয়োজন।

    তবে অনেক সময় যুদ্ধক্ষেত্রে নারী সেনাদের সহায়ক হিসেবে দেখা হয়। জাতিসংঘ মিশনের গবেষণাগুলোতে দেখা গেছে, সাধারণত বেশির ভাগ সময় সংঘাত স্তিমিত হয়ে আসার পরই নারী শান্তিরক্ষীদের সেখানে পাঠানো হয়। যখন মিশনে নারীদের মোতায়েন করা হয়, তখন তাঁদের বেশির ভাগ ঘাঁটিতেই রাখা হয়। সম্মুখযুদ্ধে তাঁরা কমই অংশ নেন।

    নিউইয়র্কের কর্নেল ইউনিভার্সিটির গবেষক সাবরিনা করিম গবেষণায় খুঁজে পেয়েছেন, নারীদের সম্মুখসমরে না পাঠানোর কারণ, কমান্ডারেরা মনে করেন, নারীরা বিপদ থেকে নিজেদের রক্ষা করতে পারবেন না। এমনকি তাঁদের দায়িত্ব পালনেও বাধা দেওয়া হয়।

    অনেকে আবার সমরে নারী সেনা মোতায়েনকে কোটা পূরণের পদ্ধতি হিসেবে দেখেন। পুরুষ সেনাদের অনেকে নারীদের যুদ্ধের জন্য মোতায়েনের উপযুক্ত বলেও মনে করেন না। নারীদের প্রেষণাও দেওয়া হয় না। অনেক ক্ষেত্রে আনুষ্ঠানিক প্রশিক্ষণও পান না তাঁরা। আবার সংখ্যাও সীমিত থাকে। ফলে অনেক সময় কাঙ্ক্ষিত ফল আসে না।

    দুর্বলতার দুয়ো তুলে বিপজ্জনক এলাকাগুলোতে নারীদের মোতায়েন করতে অস্বীকৃতি জানানোকে সামরিক নেতৃত্বের ‘ভণ্ডামি’ বলে মনে করেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল পিস ইনস্টিটিউটের গ্রিটচেন বোল্ডউইন। তিনি বলেছেন, সামরিক ঘাঁটিতে পুরুষ সহকর্মীদের সঙ্গে অবস্থান করার চেয়ে টহলে যাওয়া অনেক বেশি নিরাপদ মনে করেন নারীরা। সহকর্মীদের দ্বারা যৌন নিপীড়নের ঘটনা বেড়ে যাওয়ায় এই ধারণা তাঁদের মধ্যে আরও বেড়েছে।

    শান্তিরক্ষা মিশনে নারীরা উপযোগী কি না, সেই বিতর্ক জাতীয় সামরিক বাহিনীতে নারীদের ভূমিকাকে সামনে তুলে এনেছে। এই বিষয়ে এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে, তা খুবই আশাজাগানিয়া। যুদ্ধে নারীদের ভূমিকা ব্যাপক কার্যকর বলে প্রমাণিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তাদের ওপর একটি জরিপ চালানো হয় ২০১৯ সালের জানুয়ারিতে।

    সেখানে দেখা গেছে, যুদ্ধক্ষেত্রে নারীদের ভূমিকার পক্ষে বলেছেন ৭০ শতাংশ মানুষ। আর বাকি ৩০ শতাংশ বলেছেন বিপক্ষে। তবে অনেক দেশে বাস্তবতা ভিন্ন। অনেকে শান্তিরক্ষা মিশনের মতো কঠিন কাজে নারীদের পাঠানোর বিরুদ্ধে। তবে এটা ঠিক, নারীদের প্রতি গতানুগতিক যে দৃষ্টিভঙ্গি, তা রাতারাতি পাল্টে দেওয়া যাবে না। এ জন্য আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version