Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করল বাংলাদেশ
    Lead

    ভারতের সঙ্গে ১৮০ কোটি রুপির চুক্তি বাতিল করল বাংলাদেশ

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 23, 2025No Comments2 Mins Read

    বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কের উত্তেজনার মধ্যেই কলকাতার একটি রাষ্ট্রায়ত্ত্ব জাহাজ নির্মাণ সংস্থার সঙ্গে ১৮০ কোটি ২৫ লাখ রুপির একটি বড় ধরনের প্রতিরক্ষাচুক্তি বাতিল করেছে বাংলাদেশ।

    শুক্রবার (২৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

    ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড (জিআরএসই) গত ২১ মে আনুষ্ঠানিকভাবে স্টক এক্সচেঞ্জকে চুক্তি বাতিল হওয়া বিষয়টি অবহিত করেছে। স্টক এক্সচেঞ্জের কাছে পাঠানো বার্তায় জিআরএসই লিখেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি যে, বাংলাদেশ সরকার অর্ডারটি বাতিল করেছে।’

    বাতিল হওয়া চুক্তিটির আওতায় ভারতীয় নৌবাহিনীর ‘টাগ বোট’ কেনার ক্রয়াদেশ ছিল বলে ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে। টাগ বোট হচ্ছে একটি বিশেষ ধরনের জাহাজ, যেটি খোলা সমুদ্রে দীর্ঘ দূরত্বে উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়।

    ইন্ডিয়া টুডে লিখেছে, গত ১৭ মে ভারত তাদের স্থলবন্দর দিয়ে বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা দেয়। এরপরই বাংলাদেশের পক্ষ থেকে এমন প্রতিশোধমূলক পদক্ষেপ এল।

    ভারতীয় আরেক সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, জিআরএসই ভারতে জাহাজ তৈরি এবং রক্ষণাবেক্ষণ করে। ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজের কাজও তারা করে। কোম্পানিটি দেশের পুঁজিবাজারকে বলেছে, ‘আমরা আপনাদের জানাচ্ছি বাংলাদেশ সরকার তাদের ক্রয়াদেশ বাতিল করেছে।’

    দ্য হিন্দু বিজনেস লাইন লিখেছে, বাংলাদেশ সরকার ও এই কোম্পানির পারস্পরিক আলোচনার মাধ্যমে ক্রয়াদেশ বাতিল করা হয়েছে। কলকাতা-ভিত্তিক কোম্পানি জিআরএসই বাংলাদেশের কাছ থেকে ৮০০ টন ওজনের টাগ বোটটি তৈরির আদেশ পেয়েছিল।

    গত বছরের জুলাইয়ে ভারতীয় এই কোম্পানির প্রতিনিধি এবং বাংলাদেশ নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের মধ্যে টাগ বোট কেনার চুক্তিটি হয়েছিল।

    ২০২৩ সালে ঢাকা ও দিল্লির প্রতিরক্ষা খাতে ৫০০ মিলিয়ন ডলারের ঋণ সহায়তা চুক্তি হয়। সেই চুক্তির আওতায় এই টাগ বোটটি ছিল প্রথম বড় কোনও ক্রয়াদেশ।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version