Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মে মাসে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু
    Lead

    মে মাসে নৌকাডুবিতে ৪২৭ রোহিঙ্গার মৃত্যু

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কMay 24, 2025No Comments2 Mins Read

    মিয়ানমার ও বাংলাদেশে চলমান মানবিক সংকটের ফলে রোহিঙ্গাদের মধ্যে ঝুঁকিপূর্ণ নৌযাত্রার প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।

    সংস্থাটি জানিয়েছে, শুধুমাত্র মে মাসেই নৌকাডুবির ঘটনায় অন্তত ৪২৭ জন রোহিঙ্গার মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। এই মৃত্যু ২০২৫ সালের মধ্যে সবচেয়ে বেদনাদায়ক ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

    গত ৯ ও ১০ মে দুইটি পৃথক নৌকাডুবির ঘটনায় ৫১৪ জন রোহিঙ্গা রাখাইন রাজ্য ও বাংলাদেশের কক্সবাজার শরণার্থী শিবির থেকে সমুদ্রপথে রওনা হয়েছিলেন। তাদের মধ্যে মাত্র ৮৭ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। বাকিরা এখনো নিখোঁজ, যাদের জীবিত থাকার সম্ভাবনা নেই বলেই মনে করছে ইউএনএইচসিআর।

    এই পরিস্থিতিকে সংস্থাটি রোহিঙ্গাদের ‘মরিয়া ও বিপর্যস্ত’ অবস্থার প্রতিফলন হিসেবে বর্ণনা করেছে। বর্ষাকালে উত্তাল সমুদ্র ও ঝড়বৃষ্টির মধ্যে এই ধরনের নৌযাত্রা তাদের চরম ঝুঁকির মুখে ফেলছে।

    ইউএনএইচসিআর-এর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক ব্যুরোর পরিচালক হাই কিয়াং জুন বলেন, তহবিল সংকট রোহিঙ্গাদের জীবনকে আরও অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে। নিরাপদ, সম্মানজনক ও মানবিক জীবন যাপনের আশা থেকেই তারা বিপজ্জনক সমুদ্রযাত্রায় বাধ্য হচ্ছে।

    ২০২৫ সালের জন্য রোহিঙ্গাদের মানবিক সহায়তায় ইউএনএইচসিআর মোট ৩৮৩.১ মিলিয়ন ডলার অনুরোধ করলেও এখন পর্যন্ত মাত্র ৩০ শতাংশ অর্থ পাওয়া গেছে। এতে করে অনেক জরুরি কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

    রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া ও চীনের ভূরাজনৈতিক উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো প্রতিরক্ষা খাতে ব্যয় বাড়াচ্ছে, ফলে মানবিক সহায়তার তহবিল কমছে। এর প্রভাব সরাসরি পড়ছে রোহিঙ্গাদের মতো শরণার্থী গোষ্ঠীর ওপর।

    ২০২৪ সালে ইউএনএইচসিআর যুক্তরাষ্ট্র থেকে দুই বিলিয়ন ডলারেরও বেশি অনুদান পেলেও চলতি বছর মার্চে সংস্থাটি ৩০০ মিলিয়ন ডলারের পূর্বপরিকল্পিত কর্মসূচি স্থগিত করতে বাধ্য হয়েছে।

    ইউএনএইচসিআর আশ্রয়দাতা দেশগুলোতে রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে এবং মিয়ানমারে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতদের সহায়তায় আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে। সংগঠনটি সতর্ক করেছে, সহায়তা অব্যাহত না থাকলে এই সংকট আরো গভীর হবে, এবং রোহিঙ্গারা আরও বিপজ্জনক পথ বেছে নিতে বাধ্য হবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version