Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জুলাই অভ্যুত্থান: ট্রাইব্যুনালে প্রথম বিচার শুরু
    Lead

    জুলাই অভ্যুত্থান: ট্রাইব্যুনালে প্রথম বিচার শুরু

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাMay 25, 2025No Comments3 Mins Read

    আওয়ামী লীগ সরকারের পতনের দিন ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর চানখাঁরপুলে ৬ জন আন্দোলনকারীকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ গঠন করা হয়েছে। এর মধ্যে দিয়ে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মামলায় ট্রাইব্যুনালে প্রথম বিচার শুরু হলো।

    ঢাকা মহানগর পুলিশের সে সময়ের কমিশনার হাবিবুর রহমানসহ অভিযোগে আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে।

    আট অভিযুক্তরা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম ও মো. আখতারুল ইসলাম, রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল, শাহবাগ থানার সাবেক পরিদর্শক মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম।

    তাদের মধ্যে মো. আরশাদ হোসেন, মো. সুজন হোসেন, ইমাজ হোসেন ও মো. নাসিরুল ইসলাম কারাগারে আছেন। বাকিরা পলাতক। রোববার (২৫ মে) ট্রাইব্যুনাল-১ এ এই অভিযোগ গঠন করা হয়। গত ২১ এপ্রিল ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার প্রতিবেদন প্রসিকিউশন শাখায় জমা পড়ে।

    ৯০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে দালিলিক তথ্য-প্রমাণও সংযুক্ত করা হয়েছে, আছে ৭৯ জন সাক্ষীর জবানবন্দিও। ১৯টি ভিডিও ক্লিপ রয়েছে ঘটনার। ১১টি পত্রিকার রিপোর্ট রয়েছে। দুটি অডিও কল রয়েছে।

    এই মামলার এজাহারে বলা হয়, গত বছরের ৫ আগস্ট চানখাঁরপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ প্রাণঘাতী আগ্নেয়াস্ত্র ব্যবহার করে গুলি চালায়। এতে বহু হতাহতের ঘটনা ঘটে। রাষ্ট্রীয় বাহিনীর সদস্যরা এই অভিযানে সরাসরি অংশ নেন।

    তদন্ত প্রতিবেদনে বলা হয়, আন্দোলন দমন করতে ব্যবহার করা হয় আগ্নেয়াস্ত্র, এপিসি কার, হেলিকপ্টার, ড্রোন ও বিপুল পরিমাণ বুলেট।

    পুলিশের এই অভিযানে নিহত হন শাহরিয়ার খান আনাস, শেখ মাহদী হাসান জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক।

    প্রতিবেদনে আরও বলা হয়, পলাতক আসামি হাবিবুর রহমানসহ অন্য অভিযুক্তরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং অধীনস্তদের গুলি চালানোর নির্দেশ দেন। তাদের সহযোগিতা ও নির্দেশেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

    ২০২৪ সালের ১ জুলাই সরকারি চাকরিতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলন এক পর্যায়ে সহিংস হয়ে উঠে। আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের ব্যাপক সংঘর্ষের মধ্যে ৫ আগস্ট পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনের।

    সরকারি হিসাবে এই আন্দোলনে আট শতাধিক মানুষের প্রাণহানি হয়েছে এবং সেই ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও করার উদ্যোগ নেওয়া হয়েছে। শেখ হাসিনার পতনের দিন ৫ আগস্ট চাঁনখারপুল এলাকায় শিক্ষার্থী শহীদ আনাসসহ ৬ জনকে গুলি করে হত্যার অভিযোগ আছে।

    ২০১০ সালে আওয়ামী লীগ সরকারে থাকার সময় মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারে এই ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল। ফাঁসি কার্যকর হওয়া জামায়াত নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মীর কাসেম আলীদের আইনজীবী ছিলেন তাজুল ইসলাম।

    মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার তাকে চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি করে ট্রাইব্যুনাল পুনর্গঠন করেছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version