Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নোবেলসহ ৯ আন্তর্জাতিক পুরস্কারে করমুক্তির প্রস্তাব বাজেটে
    Lead

    নোবেলসহ ৯ আন্তর্জাতিক পুরস্কারে করমুক্তির প্রস্তাব বাজেটে

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 2, 2025No Comments1 Min Read

    ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে নোবেলসহ ৯টি আন্তর্জাতিক পুরস্কার ও বিদেশি সরকারপ্রদত্ত সম্মাননায় করমুক্ত সুবিধার প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।

    সোমবার (২ জুন) বিকেলে বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত বাজেট উপস্থাপনায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এ ঘোষণা দেন।

    নোবেল পুরস্কার ছাড়াও যেসব পুরস্কার করমুক্ত সুবিধার তালিকায় রয়েছে সেগুলো হলো- র‌্যামন ম্যাগসেসে পুরস্কার, বুকার পুরস্কার, পুলিৎজার পুরস্কার, সিমন বলিভার পুরস্কার, অ্যাকাডেমি অ্যাওয়ার্ড, গ্র্যামি অ্যাওয়ার্ড, এমি অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব ও কান ফিল্ম অ্যাওয়ার্ড।

    বিদ্যমান আয়কর আইন অনুযায়ী, বিদেশ থেকে কোনো আয় যদি রেমিট্যান্স এর শর্ত মেনে দেশে আনা হয়, সেক্ষেত্রে তা করমুক্ত। কিন্তু আলোচ্য বিদেশি পুরস্কারের ক্ষেত্রে কেউ যদি দেশে থেকে ওই পুরস্কার প্রাপ্ত হন, সেক্ষেত্রে আইনে কিছু বলা নেই।

    আয়ের উৎসে স্বচ্ছতা আনাই লক্ষ্য
    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)-এর এক কর্মকর্তা জানান, বর্তমান আয়কর আইনে বিদেশ থেকে বৈধ উপায়ে আসা আয় রেমিট্যান্স হিসেবে বিবেচিত হলে তা করমুক্ত থাকে। কিন্তু দেশে বসে কেউ আন্তর্জাতিক পুরস্কার পেলে এবং তার অর্থ দেশে আনার বিষয়টি স্পষ্টভাবে আইনে বলা নেই। ফলে পুরস্কারপ্রাপ্ত অর্থ করযোগ্য বলে বিবেচিত হতো।

    নতুন বাজেটে বিষয়টি স্পষ্ট করায় ভবিষ্যতে আন্তর্জাতিক স্বীকৃতি ও সম্মাননায় প্রাপ্ত অর্থ করমুক্ত থাকবে, এমনকি তা দেশে থেকেই অর্জিত হলেও।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version