Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » যেভাবে কালো টাকা সাদা করা যাবে
    Lead

    যেভাবে কালো টাকা সাদা করা যাবে

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 2, 2025No Comments2 Mins Read

    বিশেষজ্ঞ ও নাগরিক সমাজের সমালোচনার মুখেও কালোটাকা সাদা করার সুযোগ ফের বহাল রাখল অন্তর্বর্তীকালীন সরকার। তবে এবার এই সুযোগ শুধু ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট কেনার ক্ষেত্রেই সীমাবদ্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

    সোমবার (২ জুন) ২০২৫-২৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ সিদ্ধান্ত তুলে ধরা হয়।

    দুটি শর্তে কালোটাকা সাদা
    অপ্রদর্শিত অর্থ সাদা করতে হলে তা অবশ্যই বৈধ উৎস থেকে অর্জিত হতে হবে এবং কোনো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে আসা হলে সেই অর্থ বৈধতা পাবে না। বাজেটে স্পষ্টভাবে বলা হয়েছে—

    ১. অর্থ যদি মানি লন্ডারিং, দুর্নীতি, সন্ত্রাসবাদের অর্থায়ন, চাঁদাবাজি বা মাদক কারবার থেকে আসে, তাহলে তা সাদা করা যাবে না।

    ২. অর্থের উৎস যদি নিজেই অবৈধ হয়— যেমন ঘুষ বা চুরি— তাহলে সেটিও কর দিয়ে বৈধ হবে না।

    পুনরায় সুযোগ, তবে করহার বাড়িয়ে
    আওয়ামী লীগ সরকারের সময় যেসব ঢালাও সুযোগ ছিল, তা গত বছর বাতিল করে বর্তমান সরকার। তবে এবারের বাজেটে ফ্ল্যাট বা ভবন কেনার শর্তে ফের সুযোগ দেওয়া হলো, যদিও করহার আগের চেয়ে বাড়ানো হয়েছে।

    কোথায় কত কর দিতে হবে?
    ঢাকা (গুলশান, বনানী, বারিধারা, মতিঝিল, দিলকুশা):

    ২০০০ বর্গফুটের বেশি: প্রতি বর্গফুটে ২,০০০ টাকা

    ২০০০ বর্গফুট বা তার নিচে: প্রতি বর্গফুটে ১,৮০০ টাকা

    ঢাকার অন্যান্য অভিজাত এলাকা ও চট্টগ্রামের নির্দিষ্ট অঞ্চল:
    (ধানমন্ডি, উত্তরা, মহাখালী, বসুন্ধরা, সেগুনবাগিচা, নিকুঞ্জ, পাঁচলাইশ, খুলশী, আগ্রাবাদ ইত্যাদি)

    ২০০০ বর্গফুটের বেশি: প্রতি বর্গফুটে ১,৮০০ টাকা

    ২০০০ বর্গফুট বা তার নিচে: প্রতি বর্গফুটে ১,৫০০ টাকা

    অন্যান্য সিটি করপোরেশন এলাকায়:
    ১৫০০ বর্গফুটের বেশি: প্রতি বর্গফুটে ৭০০ টাকা

    ১৫০০ বর্গফুট বা তার নিচে: প্রতি বর্গফুটে ৬০০ টাকা

    জেলা সদরের পৌর এলাকায়:
    ১৫০০ বর্গফুটের বেশি: প্রতি বর্গফুটে ৩০০ টাকা

    ১৫০০ বর্গফুট বা তার নিচে: প্রতি বর্গফুটে ২৫০ টাকা

    গ্রাম বা অন্যান্য এলাকায়:
    ১৫০০ বর্গফুটের বেশি: প্রতি বর্গফুটে ১৫০ টাকা

    ১৫০০ বর্গফুট বা তার নিচে: প্রতি বর্গফুটে ১০০ টাকা

    ভবন নির্মাণের ক্ষেত্রেও অঞ্চলভেদে প্রতি বর্গফুটে কর:
    ৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত নির্ধারণের প্রস্তাব রয়েছে।

    সুশীল সমাজ ও বিশেষজ্ঞদের সমালোচনা
    ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, “কালোটাকা সাদা করার সুযোগ অসাংবিধানিক, অনৈতিক ও বৈষম্যমূলক। এটি দুর্নীতিকে উৎসাহিত করে এবং সংবিধানের ২০(২) অনুচ্ছেদ লঙ্ঘন করে।”

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান ড. আবদুল মজিদ বলেন, “বিদেশে অর্থ পাচার ঠেকাতে এই উদ্যোগ কিছুটা কার্যকর হলেও এটি নীতিগতভাবে অনুচিত। সামাজিক ন্যায্যতার পরিপন্থী এই সিদ্ধান্ত ছাত্র-জনতার আন্দোলনের দাবির বিরুদ্ধেও যায়।”

    ফিরে দেখা: কত টাকা সাদা হলো?
    এনবিআর সূত্র জানায়, বিগত বছরগুলোতে সব মিলিয়ে প্রায় ৪৭ হাজার কোটি টাকা ‘অপ্রদর্শিত অর্থ’ হিসেবে ঘোষণা দিয়ে বৈধ করা হয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version