Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ফের উত্তাল মণিপুর, কারফিউ-ইন্টারনেট বন্ধ
    Lead

    ফের উত্তাল মণিপুর, কারফিউ-ইন্টারনেট বন্ধ

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 9, 2025No Comments2 Mins Read

    ফের উত্তপ্ত ভারতের মণিপুর। মেইতেই গোষ্ঠীর সংগঠন ‘আরামবাই তেংগল’-এর এক শীর্ষ নেতাকে সিবিআই গ্রেপ্তারের পর রাজ্যজুড়ে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

    নতুন করে অস্থিরতা শুরু হওয়ায় রোববার (৮ জুন) থেকে ইম্ফল ইস্ট, ইম্ফল ওয়েস্ট, কাকচিং, থৌবাল ও বিষ্ণুপুর জেলায় মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি বেশ কিছু জেলায় ফের কারফিউ জারি করেছে প্রশাসন।

    সিবিআই জানায়, আরামবাই তেংগল নেতা কানন সিংহকে ২০২৩ সালের জাতিগত সংঘর্ষে সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার করা হয়। তিনি মণিপুর পুলিশের সাবেক হেড কনস্টেবল। তাকে ও আরও চারজনকে গ্রেপ্তার করে গুয়াহাটি নিয়ে যাওয়া হয়।

    এই গ্রেপ্তারের প্রতিবাদে রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ইম্ফল ইস্ট জেলায় একটি কেন্দ্রীয় বাহিনীর বাসে আগুন দেওয়া হয়। ইয়াইরিপোক এলাকায় এক পুলিশ পোস্ট পুড়িয়ে দেয় বিক্ষোভকারীরা। নিরাপত্তা বাহিনীর অগ্রগতি থামাতে সড়কে ব্যারিকেড গড়ে তোলে তারা, টায়ার জ্বালায়।

    পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছোড়ে পুলিশ। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, বিক্ষোভে অন্তত ১১ জন আহত হয়েছেন। সবাইকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

    প্রতিবাদ ও বিক্ষোভের কারণে দশ দিনের রাজ্যব্যাপী বন্‌ধ (হরতাল) ডেকেছে আরামবাই তেংগল। সংগঠনটির দাবি, তাদের সদস্যদের ‘বিনা কারণে টার্গেট’ করা হচ্ছে।

    এ ঘটনার পর মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভল্লা জরুরি বৈঠকে বসেন রাজ্যের ২৫ জন বিধায়ক, রাজ্যসভার সদস্য লেইসেম্বা সানাজাওবা ও উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে।

    বৈঠকে রাজ্যপাল বলেন, “বন্যা পরিস্থিতিতে আরামবাই তেংগল মানবিক সহায়তা দিয়েছে, তাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে টার্গেট করা হচ্ছে না।”

    তবে বিরোধী কংগ্রেস বিধায়ক ওক্ৰম সূর্যকুমার বলেন, “এভাবে হঠাৎ কাউকে গ্রেপ্তার করলে জনমনে সন্দেহ তৈরি হয়। স্বচ্ছ ব্যাখ্যা দিতে হবে। এখন সবচেয়ে জরুরি, রাজ্যে শান্তি ফেরানো।”

    এই পরিস্থিতির মধ্যেই দিল্লিতে সাসপেনশন অব অপারেশন (এসওও) চুক্তিভুক্ত কুকি-জো বিদ্রোহী গোষ্ঠীগুলোর সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

    এক কুকি প্রতিনিধি নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আলোচনায় ইতিবাচক অগ্রগতি আশা করছি। আমাদের লক্ষ্য স্থায়ী শান্তি।

    ২০২৩ সালের মে থেকে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতায় এখন পর্যন্ত আড়াইশ’ জনের বেশি মানুষ নিহত হয়েছেন, বাস্তুচ্যুত হয়েছেন কয়েক হাজার।

    চলমান সংকটে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করেন। তারপর থেকে রাজ্য চলছে রাষ্ট্রপতির শাসনে।

    এই পরিস্থিতিতে এখনও পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মণিপুর সফর করেননি—যা নিয়ে কেন্দ্রীয় সরকারকে কড়া সমালোচনা করছে বিরোধীরা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version