Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান
    Lead

    অনুদানের টাকা ফেরত দিলেন শাকিব খান

    আনন্দলোক প্রতিবেদক, ঢাকাBy আনন্দলোক প্রতিবেদক, ঢাকাJune 15, 2025No Comments2 Mins Read

    সরকারি অনুদানপ্রাপ্ত ‘মায়া’ সিনেমার কাজ তিন বছরেও শুরু না হওয়ায় সমালোচনার মুখে পড়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ তারকা শাকিব খান। এবার সেই বিতর্কের অবসান ঘটিয়ে তিনি নিজ উদ্যোগে সরকারকে ফেরত দিলেন অনুদানের পুরো অর্থ।

    ২০২১-২২ অর্থবছরে ‘মায়া’ সিনেমার জন্য ৬৫ লাখ টাকা অনুদান পেয়েছিলেন শাকিব খান। তবে ব্যক্তিগত কারণে সিনেমার কাজ শুরু না হওয়ায় অনুদান বাতিলের দাবি ওঠে নানা মহল থেকে। বিষয়টি নিয়ে সম্প্রতি শাকিব খানকে একটি চিঠিও পাঠায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

    তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা গণমাধ্যমকে জানিয়েছেন, “নায়ক শাকিব খানকে ১২ মে একটি চিঠি পাঠানো হয়েছিল। নির্ধারিত সময়ের মধ্যে সিনেমার কাজ শুরু না হওয়ায় তাকে যুক্তিসংগত কারণ দেখিয়ে সময় বৃদ্ধির আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল। তবে তিনি সে পথে না গিয়ে নিজের উদ্যোগেই পুরো টাকাটা ফেরত দিয়েছেন।”

    ‘মায়া’ পরিচালনার কথা ছিল হিমেল আশরাফের। ২০২২ সালে অনুদানের প্রথম কিস্তির টাকা উত্তোলনের পর থেকে সিনেমাটির আর কোনো দৃশ্যধারণ হয়নি। সে অর্থে এটি এখন বাতিলপ্রায় প্রকল্প।

    সচিব আরও জানান, শুধু শাকিব খান নন, আরও কিছু প্রযোজক অনুদান ফেরত দিয়েছেন। “যারা নির্ধারিত সময়ে সিনেমার কাজ শুরু বা শেষ করতে পারেননি, তাদের বারবার চিঠি দেওয়া হচ্ছে। কেউ কেউ ইতোমধ্যেই অর্থ ফেরত দিয়েছেন। যারা দিচ্ছেন না, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে,” বলেন তিনি।

    সরকার প্রতি বছরই দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে নির্দিষ্ট কিছু সিনেমাকে অনুদান দিয়ে থাকে। তবে বহু ক্ষেত্রেই দেখা যায়, অনুদান পাওয়া প্রযোজক-পরিচালকরা সময়মতো কাজ শুরু করেন না কিংবা সিনেমা অসমাপ্ত রেখে দেন। এতে প্রশ্ন ওঠে পুরো প্রক্রিয়াটির স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    রামিসা ধর্ষণ হত্যা মামলা : সোহেল দম্পতির ডেথ রেফারেন্স ও আপিলের রায় মঙ্গলবার

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version