Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন
    Lead

    এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ২০ জনকে পুশইন

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJune 18, 2025No Comments1 Min Read

    ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত দিয়ে আরও ২০ বাংলাদেশিকে পুশইন করেছে। বুধবার (১৮ জুন) ভোরে প্রবল বৃষ্টির মধ্যে মাসুদপুর বিওপির আওতাধীন ৪/-১ এস নম্বর সীমান্ত পিলার দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

    পুশইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৩ জন পুরুষ, ৭ জন নারী এবং ১০ জন শিশু রয়েছে। বিজিবি জানায়, তারা সবাই কুড়িগ্রাম জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিচয় যাচাই করা হচ্ছে এবং শিবগঞ্জ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

    চাঁপাইনবাবগঞ্জ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফাহাদ মাহমুদ রিংকু বলেন, “নারী ও শিশু পুশইন ঠেকাতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। সীমান্তে বিজিবির নজরদারি সর্বদা জোরদার রয়েছে।”

    সীমান্তে ধরা পড়া ব্যক্তিদের আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই প্রতিবেশি রাষ্ট্রের ভূখণ্ডে ঠেলে দেওয়াকেই ‘পুশইন’ বা ‘পুশব্যাক’ বলা হয়। এই প্রক্রিয়া আন্তর্জাতিকভাবে অস্বীকৃত ও বিতর্কিত পদ্ধতি হলেও ভারতে অনেকদিন ধরেই পুশইন করে যাচ্ছে।

    বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার অনুরোধ করা সত্ত্বেও দেশটি নিয়মিতভাবে অবৈধভাবে পুশইন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। নয়াদিল্লিকে বলা হয়েছে, অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ায় হস্তান্তরের মাধ্যমে ফেরত পাঠাতে। কিন্তু বিএসএফ প্রায়ই সরাসরি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দিচ্ছে।

    বিশ্লেষকরা বলছেন, এটি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের লঙ্ঘন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় চুক্তির পরিপন্থী। ভারতের মানবাধিকারকর্মীরাও এই প্রক্রিয়াকে ‘সম্পূর্ণ বেআইনি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version