Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন
    Lead

    সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাJune 22, 2025No Comments3 Mins Read

    ২০২৫-২৬ অর্থবছরের জন্য সাত লাখ ৯০ হাজার কোটি টাকার জাতীয় বাজেটের চূড়ান্ত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ।

    রোববার (২২ জুন) দুপুরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের উপস্থাপিত বাজেট প্রস্তাবনাটিই কিছু সংশোধন ও পরিমার্জনের পর অনুমোদন লাভ করে।

    গত ২ জুন, সংসদ কার্যকর না থাকায় প্রচলিত রীতির বাইরে গিয়ে টেলিভিশনের মাধ্যমে জাতির উদ্দেশে বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। সেখানে তিনি যে বাজেটের খসড়া তুলে ধরেছিলেন, তার আকার ছিল সাত লাখ ৯০ হাজার কোটি টাকা— যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। এবারের বাজেটে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) চার লাখ ৯৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। বাজেট ঘাটতির পরিমাণ ধরা হয়েছে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) তিন দশমিক ছয় শতাংশ।

    নতুন বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাঁচ দশমিক পাঁচ শতাংশ; যা অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় আর্থিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ হিসেবেই বিবেচিত হচ্ছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির পাশাপাশি রাজস্ব আহরণ এবং সুশাসনের দিকেও গুরুত্বারোপ করা হয়েছে বাজেট প্রস্তাবনায়।

    ৎতবে, এ বছরের বাজেটকে ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়টি ছিল অপ্রদর্শিত অর্থ বা কালো টাকা সাদা করার সুযোগ রাখা হবে কিনা, তা নিয়ে। বাজেটের খসড়া উপস্থাপনের সময় এই সুযোগ রাখা হলেও বিভিন্ন মহলের তীব্র সমালোচনার মুখে অবশেষে তা বাদ দেওয়া হয়েছে। চূড়ান্ত অনুমোদিত বাজেটে স্পষ্ট করে বলা হয়েছে, ফ্ল্যাট বা জমি কেনা কিংবা ভবন নির্মাণের ক্ষেত্রে কোনোভাবেই অপ্রদর্শিত অর্থ বৈধ করার সুযোগ থাকছে না।

    সরকারি ব্যয়ের বিপরীতে ঘাটতি পূরণের পরিকল্পনাও বাজেটে তুলে ধরা হয়েছে। অভ্যন্তরীণ উৎস থেকে এক লাখ ২৫ হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। পাশাপাশি বৈদেশিক উৎস থেকে এক লাখ এক হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে; যা উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ব্যবহৃত হবে।

    সংসদ অনুপস্থিত থাকায় এবারের বাজেট প্রক্রিয়াটি ছিল ব্যতিক্রমধর্মী। প্রচলিত সংসদীয় আলোচনার সুযোগ না থাকায় অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাজেট প্রস্তাব উন্মুক্ত করে জনমত আহ্বান করা হয়। একই সঙ্গে দেশের বিভিন্ন ব্যবসায়ী চেম্বার, অ্যাসোসিয়েশন এবং অর্থনীতিবিদদের অংশগ্রহণে একাধিক মতবিনিময় সভা আয়োজন করা হয়। অর্থ উপদেষ্টার সঙ্গে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আলাপ-আলোচনার ভিত্তিতে কিছু সুপারিশ চূড়ান্ত বাজেটে প্রতিফলিত হয়েছে।

    ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটে ৬২টি মন্ত্রণালয় ও বিভাগে মোট বরাদ্দ ছিল সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। তবে পরবর্তী সময়ে সংশোধিত বাজেটে ১০টি মন্ত্রণালয়ের বরাদ্দ বাড়িয়ে মোট এক লাখ ৩০ হাজার কোটি টাকা পর্যন্ত উন্নীত করা হয়। অন্যদিকে, বাকি ৫২টি মন্ত্রণালয়ের বাজেট অপরিবর্তিত রাখা হয় কিংবা কিছু ক্ষেত্রে তা কমিয়ে আনা হয়।

    চূড়ান্ত অনুমোদিত বাজেট আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। এই বাজেটের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকার দেশকে অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছে। বাজেটের ভাষ্য থেকে স্পষ্ট, স্বচ্ছতা, জবাবদিহি এবং স্থিতিশীলতা বজায় রেখে জাতীয় অর্থনীতিকে ঘুরে দাঁড় করানোই এ বাজেটের প্রধান লক্ষ্য।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা

    November 25, 2026

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version