Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 26
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে ৮০০ জন নিহত: জাতিসংঘ
    Lead

    গাজায় ত্রাণ নিতে গিয়ে আড়াই মাসে ৮০০ জন নিহত: জাতিসংঘ

    ডিডিপি ডেস্কBy ডিডিপি ডেস্কJuly 12, 2025No Comments2 Mins Read

    জাতিসংঘের মানবাধিকার দপ্তর জানিয়েছে, চলতি বছরের মে মাস থেকে এখন পর্যন্ত গাজায় মানবিক সহায়তা সংগ্রহের চেষ্টাকালে প্রায় ৮০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

    এই মৃত্যুর অধিকাংশই ঘটেছে কুখ্যাত গ্লোবাল হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন(জিএইচএফ) পরিচালিত স্থানে, যা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমর্থনপুষ্ট একটি গোষ্ঠী হিসেবে পরিচিত।

    শুধু শুক্রবারই (১১ জুলাই) দক্ষিণ গাজার রাফাহ শহরে জিএইচএফ পরিচালিত একটি সহায়তা কেন্দ্রে ১০ জন নিহত হয়েছেন।

    জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি এক বিবৃতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, এই পরিস্থিতিতে মানুষ এক ভয়াবহ বাস্তবতার মুখোমুখি যেখানে ক্ষুধায় মৃত্যুবরণ অথবা গুলিতে নিহত হওয়ার মধ্যে একটি বেছে নিতে হচ্ছে।

    এদিকে গাজার বিভিন্ন হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, আজ ভোর থেকে ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় অন্তত ১৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আল-আকসা শহীদ হাসপাতালের সূত্র জানিয়েছে, নিহতদের মধ্যে একটি একই পরিবারের তিন সদস্যও রয়েছেন, যারা গাজা উপত্যকার মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ শহরে একটি তাঁবুতে বাস করছিলেন।

    গাজা শহরের রিমাল ও শেখ রাদওয়ান এলাকায় চালানো পৃথক হামলায় আরও চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন আল-শিফা হাসপাতালের সূত্র। অন্যদিকে, গাজা শহরের পূর্বাংশের তুফফাহ পাড়ায় জাফা স্ট্রিটে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় আরও চারজন নিহত ও ১০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আল-আহলি হাসপাতালের এক সূত্র।

    গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর এখন পর্যন্ত অন্তত ৫৭,৭৬২ জন ফিলিস্তিনি নিহত এবং ১,৩৭,৬৫৬ জন আহত হয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • বাংলাদেশের সুস্থতা ও সুস্থ দীর্ঘায়ু খাতের উন্নয়নে জেনেসেন গ্রুপ ও রিজুভা ওয়েলনেসের অংশীদারত্ব ঘোষণা
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version