Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » মাত্র ১৮ টাকায় রবি গ্রাহকদের জন্য চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার সুযোগ
    আনন্দলোক

    মাত্র ১৮ টাকায় রবি গ্রাহকদের জন্য চরকিতে “উৎসব” ও “তাণ্ডব” দেখার সুযোগ

    Toufiq ApuBy Toufiq ApuAugust 6, 2025No Comments1 Min Read

    আনন্দলোক ডেস্ক : মুঠোফোন গ্রাহকদের জন্য রবি নিয়ে এসেছে দুর্দান্ত এক অফার। রবি গ্রাহকরা মাত্র ১৮ টাকায় প্রথমবারের মতো দেখতে পারবেন দুইটি বাংলাদেশি ব্লকবাস্টার সিনেমা “উৎসব” এবং “তাণ্ডব”, জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে।

    “এক টিকিটে ২ মুভি” স্লোগানটি অফারটিকে আরও জমজমাট করে তুলেছে। মাই রবি অ্যাপ, সরাসরি রিচার্জ, বিকাশ, নগদ কিংবা ইউএসএসডি কোডের মাধ্যমে খুব সহজেই এই মুভি প্যাক কেনা যাবে। এ সাবস্ক্রিপশনটি ৩০ দিন পর্যন্ত সক্রিয় থাকবে, ফলে সারা দেশের সিনেমাপ্রেমীরা তাদের সুবিধামতো সময় দেখে নিতে পারবেন এই দুইটি সিনেমা।

    রবি’র মার্কেটিং বিভাগের প্রধান মো. শওকত কাদের চৌধুরী বলেন, “গ্রাহকদের প্রিমিয়াম ডিজিটাল বিনোদনের অভিজ্ঞতা দিতে রবি সবসময়ই অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগের মাধ্যমে দেশীয় মানসম্পন্ন সিনেমা দেখা আরও সহজতর হবে। আমাদের মূল উদ্দেশ্যই সাশ্রয়ী মূল্যে মানসম্মত বিনোদন সবার কাছে পৌঁছে দেয়া ।”

    চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, “দর্শকরা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’ দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন। যদিও রাজধানীর হলে গিয়ে অনেকেই সিনেমা দুটি দেখেছেন। তবে জেলা শহর, মফস্বল বা শহরতলির অনেক দর্শকই সিনেমাগুলো দেখতে পারেননি। রবি ও চরকির মাধ্যমে বাংলা কনটেন্টপ্রেমী দর্শকদের কাছে সিনেমা দুটি পৌঁছে যাবে। আশা করি, দর্শকরা ‘উৎসব’ ও ‘তাণ্ডব’-এর ভেতর ডুবে যাবেন।”

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    গোল্ডেন সিল্ক রোড মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন রুহুল আমিন ভূঁইয়া

    November 12, 2026

    প্রয়াত হলেন অভিনেতা নানা পাটেকর

    October 8, 2026

    নজরুলের অমর সৃষ্টি নিয়ে ‘চিরন্তন: আমারে দেব না ভুলিতে’

    October 5, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version