Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের
    Lead

    গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা ইসরায়েলের

    DDP DigitalBy DDP DigitalAugust 29, 2025No Comments2 Mins Read

    ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বৃহৎ শহর গাজা সিটিতে হামলা শুরুর ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েল। শুক্রবার (২৯ আগস্ট) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা সেখানে প্রাথমিক অভিযান শুরু করেছে।

    এছাড়া গাজা সিটিকে যুদ্ধক্ষেত্র হিসেবেও ঘোষণা দিয়েছে দখলদাররা। এখন থেকে গাজা সিটিতে ত্রাণ সহায়তার জন্য আরও কোনো বিরতি দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা। তীব্র সমালোচনার মুখে এক মাস আগে গাজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ‘কৌশলগত বিরতি’ ঘোষণা করে ইসরায়েল। উপত্যকাটির মানুষের কাছে যেন ত্রাণ পৌঁছে দেওয়া যায় সেজন্য নির্দিষ্ট একটি সময়ে গাজায় হামলা বন্ধ রাখত দখলদাররা।

    ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিচায় আদ্রি এক্সে এক পোস্টে লিখেছেন, “আমরা অপেক্ষা করছি না। আমরা প্রাথমিক অভিযান এবং গাজা সিটিতে হামলার প্রাথমিক পর্যায় শুরু করেছি। আমরা গাজা সিটির উপকণ্ঠে পূর্ণ শক্তি নিয়ে অভিযান চালাচ্ছি।”

    এরআগে গাজায় কৌশলগত বিরতি বাতিলের ঘোষণা দিয়ে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, “আজ সকাল ১০টা থেকে, কৌশলগত স্থানীয় সামরিক বিরতি গাজা সিটিতে আর কার্যকর হবে না। এখন থেকে গাজা সিটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র।”

    আজ আনুষ্ঠানিক ঘোষণা দিলেও আগস্টের শুরু থেকেই গাজা সিটির বিভিন্ন জায়গায় বোমাবর্ষণ করছিল ইসরায়েল। এছাড়া শহরটির উপকণ্ঠে তাদের ট্যাংকও অবস্থান নিয়েছে। দখলদাররা গাজার সবচেয়ে বড় শহরটির নিয়ন্ত্রণ নিতে গত কয়েক সপ্তাহ ধরেই বড় ধরনের প্রস্তুতি নিচ্ছে। এর অংশ হিসেবে নতুন ৬০ হাজার রিজার্ভ সেনাকে জড়ো করছে তারা।

    গাজার সিটিতে আকাশ ও স্থল থেকে অব্যাহত বোমাবর্ষণের কারণে অনেক মানুষ গাজার পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা

    November 25, 2026

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    Comments are closed.

    Recent Posts
    • সাতটি জেলায় পুলিশ সুপার (এসপি) নিয়োগ, বদলি ১৪ কর্মকর্তা
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version