Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে গুরুত্ব
    Lead

    টেকসই সাপ্লাই চেইনের জন্য অংশীদারিত্ব জোরদারে গুরুত্ব

    DDP DigitalBy DDP DigitalSeptember 3, 2025No Comments2 Mins Read

    বৈশ্বিক ফ্যাশন শিল্পে টেকসই সাপ্লাই চেইন গড়ে তুলতে অংশীদারিত্ব জোরদারে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং ব্র্যান্ড ফোরামের মধ্যে আজ এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

    রাজধানীর উত্তরা বিজিএমইএ কমপ্লেক্সে আয়োজিত এ বৈঠকে ৪০টিরও বেশি ব্র্যান্ডের প্রতিনিধি অংশ নেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বৈঠকটির মূল লক্ষ্য ছিল তৈরি পোশাক শিল্পের ভবিষ্যৎ নিয়ে অংশীদারিত্বমূলক কৌশল এবং টেকসই উন্নয়নের পথে এগিয়ে যাওয়া।

    এছাড়াও টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করতে পোশাক ব্র্যান্ডগুলো এবং বিজিএমইএ কোন-কোন ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করতে পারে, সে বিষয়ে মতবিনিময় করা হয়।

    বৈঠকে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খানের নেতৃত্বে বিজিএমইএ’র পক্ষে আলোচনায় অংশ নেন প্রথম সহ-সভাপতি সেলিম রহমান, সহ-সভাপতি মো. রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, পরিচালক শাহরাঈদ চৌধুরী, পরিচালক মোহাম্মদ আব্দুর রহিম, পরিচালক ফয়সাল সামাদ, পরিচালক মো. হাসিব উদ্দিন, পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক নাফিস-উদ-দৌলা, পরিচালক সুমাইয়া ইসলাম, পরিচালক মজুমদার আরিফুর রহমান, পরিচালক শেখ হোসেন মোহাম্মদ মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক ড. রশিদ আহমেদ হোসাইনী, পরিচালক রুমানা রশীদ, পরিচালক মোহাম্মদ সোহেল, পরিচালক সামিহা আজিম, বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন বিজিএমইএ ব্র্যান্ডিং’র চেয়ারম্যান খান মনিরুল আলম (শুভ), বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন বায়ার্স ফোরামের চেয়ারম্যান মাশেদ রহমান আব্দুল্লাহ এবং বিজিএমইএ স্ট্যান্ডিং কমিটি অন ওয়ান স্টপ সেল’র চেয়ারম্যান মোজাম্মেল হক ভূঁইয়া।

    বৈঠকে যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ শুল্ক, সমন্বিত আচরণ বিধি প্রবর্তন, পণ্য বৈচিত্র্যকরণ, শ্রম সংস্কার, নবায়নযোগ্য জ্বালানি, এলডিসি থেকে উত্তরণের প্রস্তুতি, জিএসপি প্লাস সংক্রান্ত চ্যালেঞ্জসহ প্রাসঙ্গিক বিভিন্ন বিষয় আলোচনা হয়।

    বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, শ্রম সংস্কার শুধু আন্তর্জাতিক মানদণ্ড পূরণের জন্য নয়, বরং একটি টেকসই ও নিরাপদ শিল্প পরিবেশ নিশ্চিত করার জন্য করা হচ্ছে। তিনি ব্র্যান্ডগুলোকে বাংলাদেশের পোশাক শিল্পের ইতিবাচক পরিবর্তনের অংশীদার হিসেবে কাজ করার আহ্বান জানান।

    ব্র্যান্ড প্রতিনিধিদের পক্ষ থেকে টেকসই সাপ্লাই চেইন নিশ্চিত করতে লজিস্টিকস উন্নয়ন, এনবিআর ও কাস্টমস বিষয়ক জটিলতা গুলো নিরসন, টেকসই ও আন্তর্জাতিক মানসম্পন্ন শ্রম পরিবেশ তৈরি এবং পরিবেশগত সাসটেইনেবিলিটির উপর বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

    বৈঠকে বিজিএমইএ’র অন্যতম এজেন্ডা ছিল পোশাক শিল্পের জন্য একটি সমন্বিত আচরণ বিধি প্রণয়নে পোশাক ব্র্যান্ডগুলোর সহযোগিতা ও সমর্থন পাওয়া, যা কিনা সাপ্লাই চেইনে সব অংশীদারকে উপকৃত করবে।

    বিজিএমইএ নেতারা বাংলাদেশ থেকে পোশাক সোর্সিং বৃদ্ধি করা এবং আরও উদ্ভাবনী উচ্চমানের পণ্য উৎপাদনে বাংলাদেশে সরবরাহকারীদের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করার জন্য ব্র্যান্ড প্রতিনিধিগণের প্রতি আহ্বান জানিয়েছেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version