Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » ঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম
    Lead

    ঢাকা মেডিকেলে একসঙ্গে ছয় সন্তানের জন্ম

    DDP DigitalBy DDP DigitalSeptember 14, 2025No Comments1 Min Read

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে একসঙ্গে ছয় সন্তানের জন্ম দিয়েছেন নোয়াখালীর সেনবাগ উপজেলার মোকসেদা আক্তার (২৩)। তবে জন্মের পরপরই এক নবজাতকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে হাসপাতালের গাইনি বিভাগে তিন ছেলে ও তিন মেয়েসন্তান প্রসব করেন মোকসেদা।

    চিকিৎসকেরা জানিয়েছেন, মাত্র ২৭ সপ্তাহের মাথায় সন্তান প্রসব হওয়ায় ও জন্মের সময় নবজাতকদের ওজন প্রয়োজনের তুলনায় অনেক কম হওয়ায় তাদের সবার অবস্থাই সংকটাপন্ন।

    ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট তাসনুভা শারমিন বলেন, ‘একটি নবজাতকের ওজন আড়াই কেজির মতো হলে আমরা পূর্ণাঙ্গ মনে করি। কিন্তু এই ছয় নবজাতকের ওজন ৬০০ থেকে ৯০০ গ্রামের মধ্যে। এরা সবাই অপরিপক্ব অবস্থায় জন্ম নিয়েছে। তাই তাদের অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ।’

    নবজাতকদের রাখা হয়েছে নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ)। তবে ঢামেক হাসপাতালে পর্যাপ্ত শয্যা না থাকায় তিন নবজাতককে বাইরে একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। শয্যা খালি হলে তাদের আবার নিয়ে আসা হবে বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

    পরিবারের সদস্যরা জানান, মোকসেদা আক্তারের স্বামী মো. হানিফ কাতারপ্রবাসী। এর আগে তাঁদের একটি সন্তান হয়েছিল, তবে জন্মের তিন দিন পর মারা যায়।

    মোকসেদার ননদ লিপি বেগম জানান, ৯ সেপ্টেম্বর চিকিৎসার জন্য মোকসেদা নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে তাঁর বাসায় আসেন। প্রথমে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসা নেওয়া হলেও শনিবার রাতে প্রসববেদনা ওঠে। এরপর রোববার ভোররাতে তাঁকে ঢামেকে ভর্তি করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version