Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » চট্টগ্রাম বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট জ্বালানি সরবরাহ শুরু
    Lead

    চট্টগ্রাম বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে জেট জ্বালানি সরবরাহ শুরু

    DDP DigitalBy DDP DigitalSeptember 23, 2025No Comments2 Mins Read

    পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি পরিবহনে দেশের প্রথম বিমানবন্দর হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহ শুরু হয়েছে।

     আনুষ্ঠানিকভাবে পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি সরবরাহ শুরু হয়।

    বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) সহযোগী প্রতিষ্ঠান পদ্মা অয়েল কোম্পানি লিমিটেড প্রায় ৬ কিলোমিটার দীর্ঘ জেট এ-১ পাইপলাইনটি নির্মাণ করেছে।

    পতেঙ্গায় পদ্মা অয়েল কোম্পানির ‘প্রধান স্থাপনা (এমআই) থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জ্বালানি পরিবহনের জন্য পাইপলাইনটি ব্যবহৃত হবে।

    বিমানবন্দরে আয়োজিত এক অনুষ্ঠানে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম প্রকল্পটির উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান মো. আমিন উল আহসান।

    অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটি জহুরুল হকের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল হায়দার আবদুল্লাহ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর, পদ্মা অয়েলের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান এবং প্রকল্প পরিচালক প্রকৌশলী অমিত কুমার বড়ুয়া প্রমুখ।

    অনুষ্ঠানে জ্বালানি সচিব বলেন, বাংলাদেশে পাইপলাইনের মাধ্যমে বিমানের জ্বালানি সরবরাহ করা প্রথম বিমানবন্দর এটি। প্রকল্পটি বিমানে আধুনিক, পরিবেশ বান্ধব ও দক্ষ জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।

    তিনি আরো বলেন, এই পদক্ষেপের ফলে দুর্ঘটনার ঝুঁকি কমবে, পরিবহন খরচ কমবে এবং বিমান জ্বালানি ব্যবস্থাপনায় কর্মদক্ষতা বাড়বে।

    পদ্মা অয়েল সূত্র জানায়, ‘জেট এ-১ পাইপলাইন ফ্রম মেইন ইন্সটলেশন (এমআই) টু শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর’ নামক ১৭০ কোটি টাকার প্রকল্পটি ২০২৩ সালের ১৯ ডিসেম্বর শুরু হয়েছিল। তবে, ১৫৫ কোটি টাকা ব্যয়ে এর নির্মাণ সম্পন্ন হয়।

    এতে ৫.৭৭ কিলোমিটারজুড়ে ৮ ইঞ্চি ব্যাসের পাইপলাইন রয়েছে, যা ঘণ্টায় ১৪০ ঘনমিটার বিমানের জ্বালানি পরিবহনে সক্ষম। এটি বিমানের জ্বালানি সরবরাহের সময় মাত্র ৯০ মিনিটে নামিয়ে আনবে বলেও আশা করা হচ্ছে। এই প্রকল্পের ফলে কোম্পানির বছরে আনুমানিক আড়াই কোটি টাকা সাশ্রয় হবে।

    পদ্মা অয়েল কোম্পানির প্রকল্প পরিচালক (প্রকৌশল) অমিত কুমার বড়ুয়া বলেন, সড়কপথে বিমানের জ্বালানি পরিবহন বেশ সময় সাপেক্ষ, ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এই পাইপলাইন সরবরাহ প্রক্রিয়াকে নিরাপদ, দ্রুত ও আরো সাশ্রয়ী করে তুলবে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version