Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » খাগড়াছড়ির অবরোধ শিথিল, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস
    Lead

    খাগড়াছড়ির অবরোধ শিথিল, ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস

    DDP DigitalBy DDP DigitalSeptember 29, 2025No Comments2 Mins Read

    খাগড়াছড়িসহ তিন পার্বত্য জেলায় জুম্ম ছাত্র-জনতার ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ ঢাকা-চট্টগ্রাম সড়কে শিথিল করা হয়েছে। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে ঢাকা-চট্টগ্রাম সড়কে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা।

    সকালে জুম্ম ছাত্র-জনতার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের অফিসিয়াল পেজ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

    ঢাকা-চট্টগ্রাম সড়ক বাদে বাকি সব জায়গায় নিয়মিত অবরোধ চলবে বলেও বিবৃতিতে নিশ্চিত করা হয়।

    অবরোধ শিথিল হওয়ার পর থেকেই খাগড়াছড়ির বিভিন্ন টিকিট কাউন্টারে যাত্রীদের ভিড় লক্ষ করা যায়। শহর থেকে দূরপাল্লার বাস, মাইক্রোবাসসহ অন্যান্য গাড়ি দুপুর ১২টার পর থেকে ছেড়ে যেতে শুরু করেছে। যাত্রীদের মধ্যে বেশিরভাগই খাগড়াছড়ি, সাজেকসহ বিভিন্ন জায়গায় ভ্রমণে আসা পর্যটক।

    তিন দিন ধরে আটকে থাকা সুলতান আহমেদ, রাজীব রহমান, নাজিম উদ্দিনসহ আরও বেশকিছু পর্যটক তারা দেশের বিভিন্ন জায়গা থেকে খাগড়াছড়ি ও সাজেকে ভ্রমণের জন্য আসলে অবরোধের কারণে আটকে যান। সাজেক থেকে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় খাগড়াছড়িতে এসেছেন। সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিজ গন্তব্যে যাওয়ার জন্য রওনা হয়েছেন। তবে যেকোনও ধরনের ভোগান্তি এড়াতে, পাহাড়ের শান্তি, সম্প্রীতি, পর্যটন, অর্থনীতির চাকা সচল রাখার জন্য অবরোধ ও সহিংসতায় না জড়িয়ে সবার সমন্বয়ে শান্তি স্থাপন করার অনুরোধ জানান তারা।

    জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান, খাগড়াছড়ির শহর, পৌর শহরসহ প্রতিটি উপজেলায় যেকোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। অবরোধের কারণে যে সমস্ত পর্যটক ও যানবাহন আটকা পড়েছিল, তাদেরকে নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সার্বিক সহযোগিতা অব্যাহত রয়েছে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version