Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২৩
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » স্টারগল্প সিজন টু’তে পান্থ আফজালের অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান
    আনন্দলোক

    স্টারগল্প সিজন টু’তে পান্থ আফজালের অতিথি জুয়েল আইচ ও তারিক আনাম খান

    Toufiq ApuBy Toufiq Apuসেপ্টেম্বর ৩০, ২০২৫No Comments2 Mins Read

    আনন্দলোক ডেস্ক: জনপ্রিয় সেলিব্রেটি শো ‘স্টারগল্প’ আবারও ফিরেছে নতুন রূপে, নতুন অতিথি নিয়ে। এই অনুষ্ঠানটির দ্বিতীয় সেশনে অতিথি হিসেবে রয়েছেন দুই গুণী তারকা- বিশ্বনন্দিত জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনয় জগতের শক্তিশালী মুখ তারিক আনাম খান। দুই কিংবদন্তির সঙ্গে উপস্থাপনায় ছিলেন সাংবাদিক ও লেখক পান্থ আফজাল, যিনি সাবলীল আলাপ ও গভীর প্রশ্নের মাধ্যমে খুঁজে এনেছেন তারকাদের জীবনের অনাবিষ্কৃত গল্পগুলো। স্টারগল্প সিজন ১ থেকে কিছুটা ভিন্ন এই শোতে এই দুই গুণী তারকার সাথে আলাপচারিতায় উঠে এসেছে শিল্প, সংস্কৃতি ও জীবনের নানা দিক। এই ব্যতিক্রমী আয়োজনে তারকারা তাদের শৈশব, ফেলে আসা দিন, শিল্পজীবনের চড়াই-উৎরাই, জীবনদর্শন, প্রেরণাদায়ী স্মৃতি, না বলা অনেক কথা, জীবনের নানা অসঙ্গতি ও সফলতার গল্প এবং বিভিন্ন সামাজিক অসঙ্গতি নিয়ে বলেছেন। সাংবাদিক ও লেখক পান্থ আফজালের নিবিড় উপস্থাপনায় এই অনুষ্ঠান হয়ে উঠেছে মানবিক গল্প বলার এক অসাধারণ প্ল্যাটফর্ম। পুরো সেট ডিজাইন থেকে শুরু করে নির্মাণশৈলী, আলোকসজ্জা, ঘরোয়া পরিবেশে নির্মাণ ও আলাপচারিতার ধরণ, সবই এক নতুন মাত্রা যোগ করেছে এই অনুষ্ঠানে। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় ছিলেন মনজুরুল হক মঞ্জু, অনুষ্ঠান পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ফিহা মাল্টিমিডিয়ার কর্ণধার উজ্জ্বল রহমান। উপস্থাপক পান্থ আফজাল বলেন, ‘স্টারগল্প’ শুধুমাত্র বিনোদন নয়, বরং এটি এক ধরনের নান্দনিক দলিল, যেখানে তারকারা প্রকাশ করেন তাদের অন্তর্জগৎ। এখানে নেই সাজানো প্রশ্ন বা চটকদার উত্তর; আছে মাটির গন্ধ, বাস্তবতা ও প্রেরণা। সামনের পর্বগুলোতে চমক হিসেবে থাকবেন টিভি নাটক, চলচ্চিত্র, সংগীত ও থিয়েটারের সব জনপ্রিয় তারকারা। আশা করি, সিজন ১ এর চেয়ে এই সিজনের সব পর্বগুলো সবার ভালো লাগবে।’ এবারের অনুষ্ঠানের উপহার স্পন্সরে ছিল স্টেপ ফুটওয়্যার ও সাতকাহন। এই শোগুলো অচিরেই অবুমক্ত হবে গ্লামআর্টস ইউটিউব চ্যানেল ও গ্লামআর্টস ফেসবুক পেজ-এ। উল্লেখ্য, বহুমুখী প্রতিভার অধিকারী পান্থ আফজালের জনপ্রিয় সেলিব্রেটি শোগুলো হচ্ছে ‘কাম টু দ্য পয়েন্ট উইথ পান্থ আফজাল’, ‘প্রেক্ষাগৃহ’, ‘আড্ডা উইথ পান্থ আফজাল’, ‘শোবিজ টক উয়িথ পান্থ আফজাল’, স্টারবাজ। তিনি বাংলাদেশ প্রতিদিন-এর সেলেব্রেটি শো ‘তারার সাথে’ এবং ‘প্রতিদিনের প্রিয়জন’ও উপস্থাপনা করেন। দীর্ঘ সাংবাদিকতা ও সাংস্কৃতিক অবদানে তিনি সম্মানিত হয়েছেন আইকনিক স্টার অ্যাওয়ার্ড ২০২২, ট্র্যাব অ্যাওয়ার্ড (টেলিভিশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ), স্টারভিউ অ্যাওয়ার্ড, এজেএফবি অ্যাওয়ার্ড (অ্যাসোসিয়েশন অব জার্নালিস্টস ফর ফিল্ম অ্যান্ড ব্রডকাস্ট), তারেক মাসুদ সম্মাননা, লাবণ্য অ্যাওয়ার্ডসহ একাধিক মর্যাদাপূর্ণ পুরস্কারে।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন

    মে ২৩, ২০২৬

    এ বছরের নজরুল পুরস্কার পাচ্ছেন ২ গুণীজন

    মে ২০, ২০২৬

    ওটিটি প্লাটফর্ম উৎসবে মুক্তি পাচ্ছে শাকিব-সিয়ামের ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’

    মে ১৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৩:২৪)
    • ২৩শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ৬ই জিলহজ, ১৪৪৭ হিজরি
    • ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • লোকসঙ্গীত শিল্পী প্রিন্স আলমগীরের জন্মদিনে বিশেষ আয়োজন
    • প্রতিশোধ নয়, ন্যায় বিচার: নতুন অধ্যায়ে বাংলাদেশ
    • শিশু রামিসা হত্যার তদন্ত প্রতিবেদন এক সপ্তাহের মধ্যে দেয়ার নির্দেশ আইনমন্ত্রীর
    • পদ্মা ব্যারেজের পাশাপাশি সরকার তিস্তা ব্যারেজও নির্মাণ: প্রধানমন্ত্রী
    • পাকিস্তানকে হোয়াইটওয়াশ: ইতিহাস গড়ল বাংলাদেশ
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version