Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ পরিবার
    Lead

    লালমনিরহাটে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কয়েকশ’ পরিবার

    DDP DigitalBy DDP DigitalOctober 5, 2025No Comments2 Mins Read

    আকস্মিক ঝড়ে লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের কয়েকশ’ ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে। ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান করছেন বহু পরিবার। এসময় টিন ও ইটের আঘাতে ৩ জন জন আহত হয়েছেন।

    কালিগঞ্জ উপজেলার ভোটমারী ইউনিয়নের শ্রতিধর ৮ নম্বর ওয়ার্ডে গত কয়েকদিন ধরে অনবরত বৃষ্টি হচ্ছিল। এরই মধ্যে আজ রোববার সকাল ৮টার দিকে আকস্মিক ঘূর্ণিঝড় শুরু হলে আধা পাকা বিল্ডিং ও কাঁচা টিনের ঘর বাড়ি বিধ্বস্ত হয়ে যায়। বিল্ডিং এর ইট খুলে ও টিন লেগে এ সময় বাদশা মিয়া (৪০), মামুদ মিয়া (৭০) ও শহিদুল ইসলাম (৪৬) আহত হন। আহতদের কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী মো. শাহিনুর রহমান বলেন, মাঝারি বৃষ্টি চলাকালীন আকস্মিক ঝড়ের কারণে টিনশেড ঘর ও আধা পাকা বিল্ডিং, ঘর বাড়ি ও গোডাউন ভেঙে গেছে। এই ঘূর্ণিঝড় অল্প সময়ে স্থায়ী ছিলো। তবে আরো বেশি সময় থাকলে আরো কয়েকগুণ ক্ষতি হত।

    ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন বলেন, মধ্য শ্রুতিধর ও চর নোহালী গ্রামে অন্তত ৫০টি পরিবারের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়ে গেছে।

    তিনি জানান, ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসারসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। আশা করি তারা দ্রুততম সময়ের মধ্যে ক্ষতিগ্রস্তদের সহায়তায় এগিয়ে আসবেন।

    কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোছা. জাকিয়া খাতুন বলেন, ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত হওয়ার খবর পেয়েছি। ইতোমধ্যে ঘটনাস্থলে তদন্ত দল পাঠানো হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version