Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » বিসিবির পরিচালক পদে জয়ী হলেন যারা
    Lead

    বিসিবির পরিচালক পদে জয়ী হলেন যারা

    DDP DigitalBy DDP DigitalOctober 6, 2025No Comments2 Mins Read

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। তিনটি ক্যাটাগরিতে ভোটের মাধ্যমে ২৩ জন পরিচালক নির্বাচিত হয়েছেন।

    জাতীয় ক্রীড়া পরিষদের মাধ্যমে আরও দুজন পরিচালক যোগ দেবেন বোর্ডে।
    আজ রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। বিকেল ৪টা নাগাদ ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয় গণনা। ভোট গণনা শেষে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে প্রকাশ করা হয় প্রাথমিক ফলাফল।

    ‘বি’ ক্যাটাগরিতে মোট ভোটার ছিলেন ৭৬ জন, তবে ভোট দিয়েছেন মাত্র ৪৪ জন কাউন্সিলর। এর মধ্যে ৩৪ জন ই-ভোটের মাধ্যমে, আর ৯ জন উপস্থিত থেকে ভোট দিয়েছেন। বাকী ৩৩ জন ভোট প্রদান থেকে বিরত থাকেন। অন্যদিকে ‘সি’ ক্যাটাগরিতে ৪৫ জন ভোটারের মধ্যে ৪২ জন ভোট দিয়েছেন। ৫ জন ই-ভোটে, ৩৭ জন সরাসরি উপস্থিত থেকে।

    অঞ্চলভিত্তিক ভোটেও পার্থক্য স্পষ্ট ছিল। রাজশাহী বিভাগের ৯ ভোটের মধ্যে পড়েছে ৭টি। ৬টি ই-ব্যালটে ও একটি সরাসরি। রংপুর বিভাগে ৯টির মধ্যে ৫টি ভোট কাস্ট হয়। তিনটি ই-ভোট ও দুটি সরাসরি।

    সবচেয়ে বেশি আলোচনায় ‘সি’ ক্যাটাগরি, যেখানে ৩৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাবেক বাংলাদেশ অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দেবব্রত পাল পেয়েছেন মাত্র ৭ ভোট।

    ক্যাটাগরি-১: আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, আহসান ইকবাল চৌধুরি, আসিফ আকবর, আব্দুর রাজ্জাক, জুলফিকার আলী খান, মুখলেসুর রহমান খান, হাসানুজ্জামান, রাহাত সামস, শাখাওয়াত হোসেন।

    ক্যাটাগরি-২: ইশতিয়াক সাদেক, শানিয়ান তানিম, মেহরাব আলম চৌধুরী, ফারুক আহমেদ, আমজাদ হোসেন, মোকসেদুল কামাল, মঞ্জুরুল আলম, আদনান রহমান দিপন, আবুল বাশার শিপলু , ইফতেখার রহমান মিঠু, ফয়জুর রহমান ও নাজমুল ইসলাম।

    ক্যাটাগরি-৩: খালেদ মাসুদ পাইলট

    এছাড়া জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত দুজন হলেন: এম ইসফাক আহসান ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর

    November 25, 2026

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    Comments are closed.

    Recent Posts
    • জাপানের ফোর্থ ভ্যালির সঙ্গে মুন্সি এন্টারপ্রাইজের সমঝোতা স্মারক স্বাক্ষর
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version