Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, November 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » এবার প্রেমিকার বাসার সিঁড়িতে মিলল শিক্ষার্থীর লাশ!
    Lead

    এবার প্রেমিকার বাসার সিঁড়িতে মিলল শিক্ষার্থীর লাশ!

    নিজস্ব প্রতিবেদক, ঢাকাBy নিজস্ব প্রতিবেদক, ঢাকাOctober 26, 2025No Comments2 Mins Read

    পুরান ঢাকার বংশাল এলাকায় প্রেমিকার বাসার সিঁড়ি থেকে মো. সজীব (১৯) নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, তাঁকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে।

    শনিবার (২৫ অক্টোবর) বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯–এ আসা কলের মাধ্যমে খবর পেয়ে বংশাল আগামাসি লেনের ৯৩/১ নম্বর ভবনটির চতুর্থ তলার সিঁড়িতে সজীবের লাশ পাওয়া যায়। তাঁর গলায় জিআই তার প্যাঁচানো ছিল। লাশটি উপুড় হয়ে পড়ে ছিল।

    সজিব বংশাল ১৭ আগামাসি লেনের স্থানীয় বাসিন্দা তাজউদ্দিনের ছেলে। এসএসসি পাস করার পর বিদেশে যাওয়ার চেষ্টা করছিল। বর্তমানে বেকার ছিল। দুই ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ।

    বংশাল থানার এসআই মো. দুলাল হক বলেন, বিকেলে স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই বাসার চারতলার সিঁড়ি থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। সজীবের গলায় জিআই তার পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে, ওই শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে।

    তিনি আরও জানান, ওই ভবনের চারতলায় শুধু একটি পরিবার থাকতো। আমরা গিয়ে সেটি তালাবদ্ধ অবস্থায় পাই। তবে স্থানীয়রা জানান, ওই বাসার মেয়ের সঙ্গে সজিবের সম্পর্ক ছিল। যা তাদের উভয় পরিবারের কেউ পছন্দ করত না।

    নিহত সজীবের চাচাতো ভাই মো. ইসলাম বলেন, সজীব কয়েকদিন আগে তাবলিগে দোহার গিয়েছিলেন। শুক্রবার বাসায় আসেন। শনিবার বিকেলে জানতে পারি বাসার সিঁড়িতে সজীবের লাশ পাওয়া গেছে।

    তিনি আরও জানান, যে বাসায় সজীবের লাশ পাওয়া গেছে, ওই বাসার চারতলায় সজীবের প্রেমিক খাদিজাদের বাসা। খাদিজার বাবা বেঁচে নেই। তবে ঘটনার পর থেকে তাদের কাউকে পাওয়া যায়নি।

    মো. ইসলাম আরও বলেন, গত ছয় বছর ধরে খাদিজার সঙ্গে সম্পর্ক ছিল সজীবের। মাঝখানে একবার মনোমালিন্য হয়েছিল। তবে খাদিজার মামারা এ সম্পর্ক মেনে নিতে পারছিলেন না।

    উল্লেখ্য, মাত্র ছয় দিন আগে ১৯ অক্টোবর পুরান ঢাকার আরেকটি ভবনের সিঁড়ি থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসাইনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

    November 16, 2026

    Comments are closed.

    Recent Posts
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version