Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের
    Lead

    লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা প্রাথমিক শিক্ষকদের

    DDP DigitalBy DDP Digitalনভেম্বর ৬, ২০২৫No Comments1 Min Read

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দীর্ঘদিনের তিন দফা দাবি আদায়ে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন। আগামী শনিবার (৮ নভেম্বর) সকাল ১০টা থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি শুরু হবে।

    আন্দোলন সফল করতে বিভিন্ন সংগঠনের শিক্ষক নেতারা বুধবার (৫ নভেম্বর) ঢাকায় এক প্রস্তুতি সভা করেন।

    সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের পাঁচটি সংগঠন একযোগে ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’-এর ব্যানারে কর্মসূচি পালন করবে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের ছয়টি সংগঠনও আন্দোলনে সংহতি জানিয়েছে।

    সহকারী শিক্ষকদের তিনটি প্রধান দাবি হলো- ১০ম গ্রেডে বেতন প্রদান, ১০ বছর ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড সংক্রান্ত সমস্যার সমাধান, এবং শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।

    বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ জানান, ‘আন্দোলন সফল করার জন্য শিক্ষক নেতারা ঢাকায় প্রস্তুতি সভা করেছেন। ঐক্য পরিষদও এতে সংহতি জানিয়েছে।’

    শামছুদ্দীন মাসুদ বলেন, ‘মন্ত্রণালয় থেকে একাধিকবার আশ্বাস দেওয়া হলেও দাবিগুলো বাস্তবায়নে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হচ্ছি। সারা দেশ থেকে শিক্ষকরা শহীদ মিনারে এসে অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন।’

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৯:২১)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version