Close Menu
    Facebook X (Twitter) Instagram
    শনিবার, মে ২
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » জকসু নির্বাচন ২২ ডিসেম্বর
    Lead

    জকসু নির্বাচন ২২ ডিসেম্বর

    DDP DigitalBy DDP Digitalনভেম্বর ৬, ২০২৫No Comments2 Mins Read

    জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন হবে আগামী ২২ ডিসেম্বর। ভোট গণনা সম্পন্ন হওয়া সাপেক্ষে একইদিন অথবা পরদিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

    গতকাল বুধবার শহীদ সাজিদ একাডেমি ভবনের শিক্ষক লাউঞ্জে এ ঘোষণা দেওয়া হয়। নির্বাচনের তফশিল ঘোষণা করেন প্রধান নিবার্চন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান।

    তিনি বলেন, ৯ ও ১০ নভেম্বর ভোটার তালিকার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে ১২ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

    মনোনয়নপত্র গ্রহণের জন্য প্রার্থীরা ১৩, ১৬ ও ১৭ নভেম্বর, এই তিনদিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সময় পাবেন। ১৭ ও ১৮ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীরা মনোনয়নপত্র দাখিলের সময় পাবেন। ১৮ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ সময়।

    ১৯ ও ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাই শেষে ২৩ নভেম্বর প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। ২৪, ২৫ ও ২৬ নভেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি করা হবে। ২৭ ও ৩০ নভেম্বর প্রার্থীদের ডোপ টেস্ট করা হবে। ৩ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

    প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের সুযোগ পাবেন তিনদিন। ৪, ৭ ও ৮ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত তারা মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন। মনোনয়ন প্রত্যাহারের পর প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ৯ ডিসেম্বর। ডিসেম্বরের ৯ তারিখ থেকে ১৯ তারিখ পর্যন্ত প্রার্থীরা আচরণবিধি মেনে প্রচারণা চালাতে পারবেন। ২২ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোট গণনা হওয়া সাপেক্ষে ওইদিনই অথবা তারপরের দিন ২৩ ডিসেম্বর ফলাফল ঘোষণা করা হবে।

    জকসু নির্বাচন ২০২৫ সংক্রান্ত সকল তথ্য ও নির্দেশনা বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েব পোর্টালে (https://jnucsu.jnu.ac.bd) পাওয়া যাবে।

    তফশিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মো. শহিদুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কানিজ ফাতেমা কাকলী, সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. জুলফিকার মাহমুদ এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আনিসুর রহমান।

    এ ছাড়া অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট ও পিআরআইপি পরিচালক উপস্থিত ছিলেন।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত

    মে ২, ২০২৬

    ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি

    এপ্রিল ২৯, ২০২৬

    চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ

    এপ্রিল ২৯, ২০২৬

    Comments are closed.

    আজকের দিন-তারিখ
    • শনিবার (রাত ৯:২৪)
    • ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ
    • ১৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
    • ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ (গ্রীষ্মকাল)
    আর্কাইভ
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    Recent Posts
    • “মেলোডিস অব মেমোরি লেন” ৯৮-০০ ব্যাচের মিলনমেলা ও কনসার্ট অনুষ্ঠিত
    • ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি
    • চলছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ
    • মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামায়াত করতে পারে না-ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড় সংসদ
    • প্রতিটি অঞ্চলের সাংবাদিক আমাদের দূত-মারুফ কামাল খান
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
     ১২৩
    ৪৫৭৮৯১০
    ১১১১৩৪১৫১৬১
    ৮১৯২০২১২২২৩২৪
    ২৫২৬২৭২৯৩০৩১
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © ২০২৬ All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version