Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 25
    Facebook X (Twitter) Instagram YouTube
    shawono
    Daily Dhaka Press
    shawono
    • Home
    • বাংলাদেশ
    • শিক্ষাঙ্গন
    • ক্রীড়াঙ্গন
    • আনন্দলোক
    • জীবনশৈলী
    • তথ্যপ্রযুক্তি
    • ইকোবিজ
    • বিশ্বজুড়ে
    • ই-কমার্স ও উদ্যোক্তা
    • অপরাধ-আদালত
    • মুক্তবাক
    • ধর্মজীবন
    • ইংরেজি ভার্সন
    • বাংলা কনভার্টার
    Daily Dhaka Press
    Home » Blog » নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু, টিকা-মাতৃদুগ্ধে কমবে মৃত্যুহার
    Lead

    নিউমোনিয়ায় বছরে ২৪ হাজার শিশুর মৃত্যু, টিকা-মাতৃদুগ্ধে কমবে মৃত্যুহার

    DDP DigitalBy DDP DigitalNovember 12, 2025No Comments2 Mins Read

    বাংলাদেশে প্রতিবছর পাঁচ বছরের কম বয়সী প্রায় ২৪ হাজার শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে প্রাণ হারায়। তবে এই মৃত্যুপ্রবণ রোগ প্রতিরোধ করা সম্ভব। এক্ষেত্রে শুধু চিকিৎসা নয়, পরিবারের সচেতনতা, নিরাপদ পরিবেশ এবং প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করানো শিশুদের সুস্থ রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

    বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বিশ্ব নিউমোনিয়া দিবসের অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

    বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট, চাইল্ড হেলম রিসার্চ ফাউন্ডেশন (সিএইচআরএফ) এবং বাংলাদেশ নিওনেটাল ফোরামের (বিএনএফ) যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

    বিশেষজ্ঞরা জানান, বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, হাসপাতালে ভর্তি শিশুদের প্রায় ২০ শতাংশ নিউমোনিয়ায় আক্রান্ত। শুধু অ্যান্টিবায়োটিক নয়, নিয়মিত টিকা, প্রথম ছয় মাস মাতৃদুগ্ধ পান করানো, স্বাস্থ্যবিধি অনুসরণ এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই শিশু মৃত্যুহার কমাতে কার্যকর।

    অনুষ্ঠানে বক্তারা এই রোগের মূল কারণ ও প্রতিরোধ নিয়ে আলোকপাত করেন। বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ নিওনেটাল ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মাহবুবুল হক বলেন, এন্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার অনেক সময় কার্যকারিতা কমিয়ে দিচ্ছে। চিকিৎসকেরা সচেতন না হলে সমস্যা আরও বাড়বে। তবে শিশুদের সুস্থ রাখা শুধু ওষুধের ওপর নির্ভর করছে না।

    বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের চিফ অ্যাডভাইজার অধ্যাপক ডা. এ. আর. এম. লুৎফুল কবির বলেন, অতিরিক্ত এক্সরে বা ব্লাড কাউন্ট করা শিশুকে বাড়ি পাঠানো বেশি হয়। আমাদের রোগ শনাক্ত ও চিকিৎসার প্রক্রিয়া সরল ও সঠিক করতে হবে।

    বাংলাদেশ পেডিয়াট্রিক পালমোনোলজি ফোরামের সভাপতি অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান বলেন, শিশুদের নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার মূল কারণ চিহ্নিত করে পুষ্টি ও স্বাস্থ্য নিশ্চিত করা প্রয়োজন। ম্যাল নিউট্রিশনের সমস্যা সমাধান না হলে সুস্থ প্রজন্ম গঠনে বাধা থাকবে।

    বাংলাদেশ নিওনেটাল ফোরামের মহাসচিব অধ্যাপক ডা. মো. মজিবুর রহমান বলেন, এতো বেশি নিউমোনিয়ায় আক্রান্ত শিশু শুধু বাংলাদেশে পাওয়া যায়। এটি আন্তর্জাতিক মানে নজর দেওয়ার বিষয়।

    দিবসটি উপলক্ষ্যে হাসপাতালে জনসচেতনতা বৃদ্ধি করতে র‍্যালি, ফটো প্রদর্শনী, লিফলেট বিতরণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালানো হয়। ফটো প্রদর্শনিতে শিশুদের নিউমোনিয়া ও অন্যান্য শ্বাসতন্ত্রজনিত রোগের বাস্তব জীবনের চিত্র তুলে ধরা হয়।

    বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে দিবসের কার্যক্রম উদ্বোধন করেন ইনস্টিটিউটের ম্যানেজমেন্ট বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ. কে. এম. আজিজুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হাসপাতাল ও ফাউন্ডেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।

    Share. Facebook Twitter LinkedIn Email

    Related Posts

    ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত

    November 24, 2026

    সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী

    November 19, 2026

    দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের

    November 18, 2026

    Comments are closed.

    Recent Posts
    • ঢাকায় ইলুমিনা ইনোভেশন ডে অনুষ্ঠিত
    • শীত উষ্ণতায় সাতকাহন
    • সিন্ডিকেট ভেঙে ফের খুলছে বিদেশের শ্রমবাজার, প্রায় বিনা খরচে মালয়েশিয়া যাবে ১০ হাজার কর্মী
    • পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর উদ্যোগ ও অ্যানিমেটেড সিরিজ চালু হারপিকের
    • দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা না নেওয়ার নির্দেশ হাইকোর্টের
    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় ➤
    হাসিনা মঞ্জিল (তিনতলা)
    ট-১১৯, বীর উত্তম এ কে খন্দকার সড়ক
    (গুলশান-বাড্ডা লিংক রোড)
    গুলশান-১, ঢাকা-১২১২।
    ফোন : 01711 938586, 01552 381515
    প্রকাশক :
    মোহাম্মদ বদরুজ্জামান তালুকদার
    সম্পাদক :
    খান মোহাম্মদ সালেক
    • ডেইলি ঢাকা প্রেস
    • যোগাযোগ
    • বিজ্ঞাপন
    • শর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা নীতি
    © 2026 All Right Reserved Daily Dhaka Press. Designed & Developed by ebiz Digital

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Go to mobile version